নজর বিডি

আওয়ামী লীগ থেকে জামায়াত নেতা মোফাজ্জল

আওয়ামী লীগ থেকে জামায়াত নেতা মোফাজ্জল

বহুরূপী বাবুর্চি মোফাজ্জল : আওয়ামী লীগ থেকে জামায়াত নেতা সাজার খেলা, অবৈধ অটোরিকশা সাম্রাজ্যের নিয়ন্ত্রক।

নিজস্ব প্রতিবেদক:
শেরপুরের মোফাজ্জল হোসেন—একসময় ‘আওয়ামী লীগের বাবুর্চি’ হিসেবে পরিচিত হলেও এখন তিনি জামায়াতে ইসলামীর ভুয়া নেতা সাজার অভিযোগে বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন। খিলক্ষেত নিকুঞ্জ জামতলা এলাকায় রাজনৈতিক পরিচয়ের আড়ালে তিনি দীর্ঘদিন ধরে অবৈধ অটোরিকশার ব্যবসা ও চাঁদাবাজির সাম্রাজ্য গড়ে তুলেছেন বলে অভিযোগ স্থানীয়দের। শুধু মাত্র রিকসার চাঁদাবাজীর টাকার লোভে আওয়ামীলীগ ছেড়ে এখন জামায়াতে নাম লিখিয়েছেন তিনি এমনটা তার বিরুদ্ধে।

রিকশাওয়ালা থেকে লাখপতি

দরবেশ সুলভ বেশভূষার কারণে প্রথমে ওলামলীগের সঙ্গে যুক্ত হন মোফাজ্জল। সেখানে সুবিধা করতে না পেরে যোগ দেন খিলক্ষেত থানা শ্রমিকলীগে, সেখান থেকে তার রাজনৈতিক উত্থান শুরু। শ্রমিকলীগ নেতা ‘রিকশা নান্নু’র ছত্রছায়ায় তিনি অটোরিকশার ব্যবসায় নামেন। প্রতিটি অটোরিকশা থেকে মাসে দুই হাজার টাকা এবং নতুন নামানো অটোরিকশা প্রতি ২০ হাজার টাকা চাঁদা আদায় করে তিনি অল্প সময়ে লাখপতি বনে যান এবং প্রায় ৩০টির অবৈধ রিকসার মালিক হন।

৫ই আগস্টের পর নতুন খেলা

ঐতিহাসিক গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগের নিয়ন্ত্রণ দুর্বল হয়ে গেলেও মোফাজ্জলের ব্যবসায় তেমন প্রভাব পড়েনি। ৩০ এপ্রিল এলাকাবাসীর উদ্যোগে ব্যাটারিচালিত অটোরিকশা চলাচল বন্ধ হলেও তিনি পুনরায় তা চালুর চেষ্টা চালাচ্ছেন বলে অভিযোগ উঠেছে। যেকারণে তিনি দল পরিবর্তন করে এখন জামায়াতের সাথে তার ওঠা বসা। ঠিক খোলস পাল্টানোর মতই।

আওয়ামী লীগ থেকে জামায়াত!

সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, এখন তিনি নিজেকে জামায়াতের নেতা হিসেবে পরিচয় দিচ্ছেন। এলাকাবাসীর দাবি, ৩০ জানুয়ারি শেরপুরে তিনি জামায়াতের প্রাথমিক সহযোগী সদস্য হওয়ার একটি কাগজ দেখিয়ে নিজেকে নেতা প্রমাণের চেষ্টা করেছেন। বিএনপি সাজতে না পেরে এখন জামায়াতের ছদ্মবেশ নিচ্ছেন বলে অভিযোগ স্থানীয়দের।

এলাকাবাসীর ক্ষোভ

মোফাজ্জলের এ বহুরূপী আচরণে স্থানীয়রা ক্ষুব্ধ। তারা প্রশ্ন তুলেছেন—এমন একজন বিতর্কিত ও প্রভাবশালী চাঁদাবাজকে খিলক্ষেত থানা পুলিশ কেন গ্রেফতার করছে না। দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

আওয়ামী লীগ থেকে জামায়াত নেতা মোফাজ্জল

প্রকাশের তারিখ : ১৬ আগস্ট ২০২৫

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত