নিজস্ব প্রতিবেদক | ঢাকা
র্যাব জানায়, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাহিনীটি হত্যা, চাঁদাবাজি, সন্ত্রাস, মাদক ও অন্যান্য চাঞ্চল্যকর অপরাধ দমনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
সোমবার (২৭ এপ্রিল ২০২৬) রাজধানীর কাওরান বাজারে র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক এসব তথ্য জানান।
র্যাব জানায়, গত ২৫ এপ্রিল সকালে কুমিল্লার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কোটবাড়ি এলাকায় এক হোটেলের পাশ থেকে কাস্টমস কর্মকর্তা বুলেট বৈরাগীর মরদেহ উদ্ধার করা হয়। তিনি ৪১তম বিসিএস (নন-ক্যাডার) হিসেবে কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট বিভাগে যোগ দিয়ে বিবিরবাজার স্থলবন্দরে কর্মরত ছিলেন।
ঘটনাটি দেশব্যাপী আলোড়ন সৃষ্টি করলে র্যাব গোয়েন্দা নজরদারি জোরদার করে। পরে ২৬ এপ্রিল কুমিল্লার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সোহাগ, ইসমাইল হোসেন জনি, এমরান হোসেন হৃদয়, রাহাত হোসেন জুয়েল ও সুজনকে গ্রেফতার করা হয়।
র্যাব জানায়, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে চুরি, ডাকাতি ও মাদকসহ একাধিক মামলা রয়েছে।
র্যাবের অনুসন্ধানে উঠে এসেছে, একটি সংঘবদ্ধ চক্র দেশের বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ছাত্রীদের লক্ষ্য করে তাদের ব্যক্তিগত ছবি ও ভিডিও সংগ্রহ করে তা বিক্রি করছিল।
চক্রটি মূলত টেলিগ্রাম অ্যাপ ব্যবহার করে প্রাইভেট গ্রুপ ও চ্যানেলের মাধ্যমে অর্থের বিনিময়ে অশ্লীল কনটেন্ট সরবরাহ করত। তারা হ্যাকিং, প্রতারণা এবং ব্যক্তিগত সম্পর্কের সুযোগ নিয়ে এসব ছবি ও ভিডিও সংগ্রহ করত।
অভিযানে তাদের কাছ থেকে প্রায় দেড় লাখ স্পর্শকাতর ছবি ও ভিডিও এবং ৩৫০টির বেশি গ্রুপ ও চ্যানেলের তথ্য পাওয়া গেছে।
২৬ এপ্রিল রাতে ভোলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মেরাজুর রহমান আরমান, বিল্লাল হোসেন অন্তর, রবি আলম মমিন, আল আমিন ইসলাম ও হাসিবকে গ্রেফতার করা হয়।
এছাড়া, দক্ষিণ কেরানীগঞ্জে চীনা নাগরিককে কুপিয়ে জখম ও ডাকাতির ঘটনায় ৭ জন এবং পদ্মা নদীতে নৌ পুলিশের ওপর গুলিবর্ষণের ঘটনায় ১ জনকে গ্রেফতার করেছে র্যাবের পৃথক ইউনিট।
র্যাব জানায়, আইনশৃঙ্খলা রক্ষা, মানবাধিকার নিশ্চিতকরণ এবং অপরাধ দমনে ভবিষ্যতেও তাদের অভিযান অব্যাহত থাকবে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন