নজর বিডি

মহাখালী সিটি কর্পোরেশনের দুর্নীতির তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

দৈনিক ঢাকার কণ্ঠের স্টাফ রিপোর্টার এস এম সাইদ হোসেন রিপন মহাখালী সিটি কর্পোরেশনের কর অঞ্চল-০৩ এ দুর্নীতিসংক্রান্ত তথ্য সংগ্রহ করতে গেলে হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ঘুষ লেনদেনের তথ্য সংগ্রহের সময় প্রতিষ্ঠানের কতিপয় অসাধু কর্মকর্তা জোরপূর্বক সাংবাদিক এস এম সাইদ হোসেন রিপনের মোবাইল ফোন ও টাকা-পয়সা ছিনিয়ে নিয়ে তাকে হেনস্তা করেন। এ সময় এক ব্যক্তি তার মোবাইল ফোনে সংরক্ষিত তথ্য মুছে দেন বলেও অভিযোগ করা হয়।

পরবর্তীতে নিচতলায় অবস্থিত ট্রেড লাইসেন্স শাখার হাবিব নামের এক কর্মকর্তা বিভিন্নভাবে হুমকি-ধামকি দেন এবং প্রাণনাশের চেষ্টাও করেন বলে দাবি করেন ভুক্তভোগী সাংবাদিক।

ঘটনার বিষয়ে সাংবাদিক তার ঊর্ধ্বতন কর্মকর্তা জনাব শওকত সাহেবের সঙ্গে সাক্ষাৎ করে বিচার দাবি করলে অভিযুক্ত কর্মকর্তারা আরও ক্ষিপ্ত হয়ে পুনরায় তার ওপর হামলা চালান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এবিষয়ে হাবিবের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, যত খুশি নিউজ করেন। আমার কিছুই হবে না।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জোন-৩ এর রাজস্ব কর্মকর্তা শেখ শওকত হোসেন বলেন, আমি এবিষয়ে কিছু জানি না।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

মহাখালী সিটি কর্পোরেশনের দুর্নীতির তথ্য সংগ্রহকালে সাংবাদিকের ওপর হামলা

প্রকাশের তারিখ : ১৩ মে ২০২৬

featured Image

দৈনিক ঢাকার কণ্ঠের স্টাফ রিপোর্টার এস এম সাইদ হোসেন রিপন মহাখালী সিটি কর্পোরেশনের কর অঞ্চল-০৩ এ দুর্নীতিসংক্রান্ত তথ্য সংগ্রহ করতে গেলে হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ঘুষ লেনদেনের তথ্য সংগ্রহের সময় প্রতিষ্ঠানের কতিপয় অসাধু কর্মকর্তা জোরপূর্বক সাংবাদিক এস এম সাইদ হোসেন রিপনের মোবাইল ফোন ও টাকা-পয়সা ছিনিয়ে নিয়ে তাকে হেনস্তা করেন। এ সময় এক ব্যক্তি তার মোবাইল ফোনে সংরক্ষিত তথ্য মুছে দেন বলেও অভিযোগ করা হয়।

পরবর্তীতে নিচতলায় অবস্থিত ট্রেড লাইসেন্স শাখার হাবিব নামের এক কর্মকর্তা বিভিন্নভাবে হুমকি-ধামকি দেন এবং প্রাণনাশের চেষ্টাও করেন বলে দাবি করেন ভুক্তভোগী সাংবাদিক।

ঘটনার বিষয়ে সাংবাদিক তার ঊর্ধ্বতন কর্মকর্তা জনাব শওকত সাহেবের সঙ্গে সাক্ষাৎ করে বিচার দাবি করলে অভিযুক্ত কর্মকর্তারা আরও ক্ষিপ্ত হয়ে পুনরায় তার ওপর হামলা চালান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এবিষয়ে হাবিবের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, যত খুশি নিউজ করেন। আমার কিছুই হবে না।

ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের জোন-৩ এর রাজস্ব কর্মকর্তা শেখ শওকত হোসেন বলেন, আমি এবিষয়ে কিছু জানি না।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত