নজর বিডি

শাহজাদপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল

বিএনপির চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে সিরাজগঞ্জের শাহজাদপুরে মিলাদ ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার মিল্ক ভিটার ভাইস চেয়ারম্যান জিয়াউদ্দিন এহিয়া খান মজলিস (বাবুল)-এর নির্দেশনায় সিরাজগঞ্জ-৬ শাহজাদপুর আসনের সাবেক সংসদ সদস্য মরহুম কামরুদ্দিন এহিয়া খান মজলিস (সরোয়ার)-এর বাসভবনে এ আয়োজন করা হয়।

শাহজাদপুর উপজেলা যুবদলের সাবেক সভাপতি মো. জয়নাল আবেদিনের সভাপতিত্বে অনুষ্ঠিত দোয়া মাহফিলে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফ উদ্দিন আরিফ, আবু বকর সিদ্দিক (সুইডেন বকর), উপজেলা যুবদলের সাবেক সভাপতি মো. রমজান আলী, উপজেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি তরিকুল ইসলাম মাহমুদ, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কে এম হারুনুর রশিদ হারুন, জাহাঙ্গীর হোসেন, পৌর বিএনপির সাবেক আহ্বায়ক তোফাজ্জেল হোসেন বিপুল প্রমুখ।

এছাড়া বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে খান মজলিস পরিবারের পক্ষ থেকে বক্তব্য রাখেন আনোয়ার সাদাত খান মজলিস রেয়াজ।

বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া দেশের গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবন উৎসর্গ করেছেন। তিনি আপসহীন ও গণমানুষের নেত্রী। অসুস্থ থাকা সত্ত্বেও দেশের মানুষের কথা ভেবে তিনি দেশত্যাগ করেননি এবং নেতাকর্মীদের সুখে-দুঃখে সবসময় পাশে থেকেছেন। তাই তাঁর সুস্থতার জন্য সবার দোয়া অত্যন্ত প্রয়োজন।

শেষে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে দোয়া পরিচালনা করেন হযরত শাহ মাখদুম জামে মসজিদের খাদের হাজী আলহাজ্ব হুজুর। এতে শাহজাদপুর বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মীসহ স্থানীয় জনসাধারণ অংশগ্রহণ করেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

শাহজাদপুরে খালেদা জিয়ার জন্মবার্ষিকীতে মিলাদ ও দোয়া মাহফিল

প্রকাশের তারিখ : ১৭ আগস্ট ২০২৫

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত