নজর বিডি

আওয়ামীলীগের দলীয় পদ ছাড়লেন মুকসুদপুরের ইউপি সদস্য সফিকুল ইসলাম

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার উজানী ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য ও একইসাথে উজানী ইউনিয়ন আওয়ামী লীগের ২নং ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বাবু দলীয় পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন।   তিনি বুধবার (২০ আগস্ট ২০২৫) দুপুর ২টা ৩০ মিনিটে মুকসুদপুর প্রেসক্লাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন। এসময় তিনি লিখিত বক্তব্যে জানান, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ড, দলীয় নীতি এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সাথে তার ব্যক্তিগত আদর্শ, নীতি ও বিশ্বাসের অসামঞ্জস্য দেখা দিয়েছে। সফিকুল ইসলাম বলেন, “রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সাথে কোন প্রকার সম্পৃক্ততা আমার বিবেক, নীতি ও আদর্শকে আঘাত করেছে। তাই আমি উজানী ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদ থেকে আজ হতে স্বেচ্ছায়, স্বজ্ঞানে অব্যাহতি নিচ্ছি।” তিনি আরও জানান, তার এই পদত্যাগ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্ররোচনায় নয়, সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। তিনি দৃঢ়ভাবে ঘোষণা দেন যে, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষায় তিনি সর্বদা অঙ্গীকারবদ্ধ থাকবেন। ভবিষ্যত রাজনৈতিক কর্মকাণ্ড প্রসঙ্গে সফিকুল ইসলাম বলেন, “আমি রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যেতে চাই। এ অঙ্গীকার নিয়েই আমি আমার পদ থেকে সরে দাঁড়ালাম।” সংবাদ সম্মেলনে স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সফিকুল ইসলামের এই পদত্যাগ এলাকায় রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

আওয়ামীলীগের দলীয় পদ ছাড়লেন মুকসুদপুরের ইউপি সদস্য সফিকুল ইসলাম

প্রকাশের তারিখ : ২১ আগস্ট ২০২৫

featured Image
গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার উজানী ইউনিয়ন পরিষদের ২নং ওয়ার্ডের সদস্য ও একইসাথে উজানী ইউনিয়ন আওয়ামী লীগের ২নং ওয়ার্ডের যুগ্ম সাধারণ সম্পাদক সফিকুল ইসলাম বাবু দলীয় পদ থেকে স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছেন।   তিনি বুধবার (২০ আগস্ট ২০২৫) দুপুর ২টা ৩০ মিনিটে মুকসুদপুর প্রেসক্লাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পদত্যাগের ঘোষণা দেন। এসময় তিনি লিখিত বক্তব্যে জানান, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ড, দলীয় নীতি এবং রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সাথে তার ব্যক্তিগত আদর্শ, নীতি ও বিশ্বাসের অসামঞ্জস্য দেখা দিয়েছে। সফিকুল ইসলাম বলেন, “রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সাথে কোন প্রকার সম্পৃক্ততা আমার বিবেক, নীতি ও আদর্শকে আঘাত করেছে। তাই আমি উজানী ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক পদ থেকে আজ হতে স্বেচ্ছায়, স্বজ্ঞানে অব্যাহতি নিচ্ছি।” তিনি আরও জানান, তার এই পদত্যাগ কোনো ব্যক্তি বা গোষ্ঠীর প্ররোচনায় নয়, সম্পূর্ণ ব্যক্তিগত সিদ্ধান্ত। তিনি দৃঢ়ভাবে ঘোষণা দেন যে, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জনগণের স্বার্থ রক্ষায় তিনি সর্বদা অঙ্গীকারবদ্ধ থাকবেন। ভবিষ্যত রাজনৈতিক কর্মকাণ্ড প্রসঙ্গে সফিকুল ইসলাম বলেন, “আমি রাজনৈতিক বা ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশ ও জাতির কল্যাণে কাজ করে যেতে চাই। এ অঙ্গীকার নিয়েই আমি আমার পদ থেকে সরে দাঁড়ালাম।” সংবাদ সম্মেলনে স্থানীয় গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। সফিকুল ইসলামের এই পদত্যাগ এলাকায় রাজনৈতিক মহলে আলোচনার জন্ম দিয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত