জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল।
আজ মঙ্গলবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের ২৪ অদম্য এলাকায় প্যানেল ঘোষণা করেন ছাত্রদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আবু আহসান মোহাম্মদ ইয়া হিয়া।
https://youtu.be/xx4LCTuHQnAঘোষিত প্যানেলে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন শেখ সাদী হাসান, জিএস পদে তানজিলা হোসাইন বৈশাখী এবং যুগ্ম সাধারণ সম্পাদক (জিএস) পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন আঞ্জুমান আরা ইকরা। এ সময় মোট ২৫ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এদিকে আজ জাকসু নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ইতিমধ্যে প্রায় আটজন প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন বলে জানা গেছে। বিকেল চারটার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম রাশিদুল ইসলাম আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র প্রত্যাহারের চূড়ান্ত সংখ্যা জানাবেন।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৫

আপনার মতামত লিখুন