নজর বিডি

সংবাদ সম্মেলনে পদ ছাড়ার ঘোষণা মুকসুদপুর আওয়ামী লীগ নেতার

গোপালগঞ্জ জেলার মুকসুদপুরে আওয়ামী লীগের এক স্থানীয় নেতা দলীয় পদ থেকে অব্যাহতি নেওয়ার ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৫) দুপুর ১২টার দিকে মুকসুদপুর প্রেসক্লাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মুকসুদপুর পৌরসভার ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার গোলাবাড়ীয়া এলাকার বাসিন্দা মো: লিটন মুন্সী জানান, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ড, দলীয় নীতি ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে তার আদর্শ ও ব্যক্তিগত বিশ্বাসের অসামঞ্জস্য তৈরি হয়েছে।
তিনি বলেন, “রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে কোন প্রকার সম্পৃক্ততা আমার বিবেক, নীতি ও আদর্শকে আঘাত করেছে। তাই আমি স্ব-জ্ঞানে এবং স্বেচ্ছায় মুকসুদপুর পৌরসভার ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে আজ হতে অব্যাহতি নিচ্ছি।”
লিটন মুন্সী আরও উল্লেখ করেন যে, আওয়ামী লীগের সঙ্গে তার আজকের পর থেকে আর কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না। এ ঘোষণা দিয়ে তিনি তার পদ থেকে অব্যাহতির পাশাপাশি দল থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকার সিদ্ধান্তের কথা স্পষ্টভাবে জানান।
সংবাদ সম্মেলনে স্থানীয় গণমাধ্যমকর্মী ছাড়াও এলাকাবাসীর উপস্থিতি লক্ষ্য করা যায়। তার পদত্যাগকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

সংবাদ সম্মেলনে পদ ছাড়ার ঘোষণা মুকসুদপুর আওয়ামী লীগ নেতার

প্রকাশের তারিখ : ২৮ আগস্ট ২০২৫

featured Image
গোপালগঞ্জ জেলার মুকসুদপুরে আওয়ামী লীগের এক স্থানীয় নেতা দলীয় পদ থেকে অব্যাহতি নেওয়ার ঘোষণা দিয়েছেন। বৃহস্পতিবার (২৮ আগস্ট ২০২৫) দুপুর ১২টার দিকে মুকসুদপুর প্রেসক্লাব কার্যালয়ে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে মুকসুদপুর পৌরসভার ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার গোলাবাড়ীয়া এলাকার বাসিন্দা মো: লিটন মুন্সী জানান, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন কর্মকাণ্ড, দলীয় নীতি ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে তার আদর্শ ও ব্যক্তিগত বিশ্বাসের অসামঞ্জস্য তৈরি হয়েছে।
তিনি বলেন, “রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের সঙ্গে কোন প্রকার সম্পৃক্ততা আমার বিবেক, নীতি ও আদর্শকে আঘাত করেছে। তাই আমি স্ব-জ্ঞানে এবং স্বেচ্ছায় মুকসুদপুর পৌরসভার ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের পদ থেকে আজ হতে অব্যাহতি নিচ্ছি।”
লিটন মুন্সী আরও উল্লেখ করেন যে, আওয়ামী লীগের সঙ্গে তার আজকের পর থেকে আর কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না। এ ঘোষণা দিয়ে তিনি তার পদ থেকে অব্যাহতির পাশাপাশি দল থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকার সিদ্ধান্তের কথা স্পষ্টভাবে জানান।
সংবাদ সম্মেলনে স্থানীয় গণমাধ্যমকর্মী ছাড়াও এলাকাবাসীর উপস্থিতি লক্ষ্য করা যায়। তার পদত্যাগকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত