ঢাকা: গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, যে সাংবিধানিক ক্ষমতা কাঠামো ও শাসনব্যবস্থা সরকারকে ফ্যাসিস্ট হওয়ার সুযোগ করে দেয়, সেটি সংস্কার না করলে জনগণের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা কখনোই পূরণ হবে না।
শুক্রবার সকালে দলটির ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সাভারের জাতীয় স্মৃতিসৌধে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
https://youtu.be/wQZrNbI5LB0জোনায়েদ সাকি আরও বলেন, “১৯৭২ সালের সংবিধান জনগণের ১৯৭১ সালের গণতান্ত্রিক আকাঙ্ক্ষা ধারণ করেনি। সেই সময়ের সাংবিধানিক ক্ষমতা কাঠামো প্রবলভাবে স্বৈরতান্ত্রিক ছিল, যেখানে সমস্ত ক্ষমতা এক ব্যক্তির হাতে কেন্দ্রীভূত করা হয়। এর ধারাবাহিকতায় দেশে একের পর এক স্বৈরাচারী শাসন, হত্যাযজ্ঞ এবং শেষ পর্যন্ত ফ্যাসিস্ট শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছে।”
তিনি বলেন, এজন্য সাংবিধানিক ক্ষমতা কাঠামো সংস্কার জরুরি হয়ে পড়েছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ আগস্ট ২০২৫

আপনার মতামত লিখুন