নজর বিডি

প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা ফলপ্রসূ: ফখরুল

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠককে ফলপ্রসূ আখ্যা দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৩১ আগস্ট) প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় বাসভবন যমুনায় বৈঠক শেষে বের হয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

মির্জা ফখরুল বলেন, “আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রধান উপদেষ্টা আমাদের আশ্বস্ত করেছেন। বিএনপি আশা রাখে, প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী নির্বাচন হবে।”

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রসঙ্গে ফখরুল বলেন, “এটা অত্যন্ত গর্হিত কাজ হয়েছে। উদ্বেগজনকও বটে। এর সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। নির্বাচন বিলম্বিত করার জন্য কোনো একটি শক্তি এ ধরনের কাজ করেছে।”

জামায়াতের অভিযোগ যে, লন্ডনে একটি দলের প্রধানের সঙ্গে বৈঠক করে নির্বাচন সময় নির্ধারণ প্রমাণ করে সরকার একটি দলের প্রতি দুর্বল— এ বিষয়ে তিনি বলেন, “লন্ডনে প্রধান উপদেষ্টা একটি বৃহত্তর রাজনৈতিক দল বিএনপির প্রধানের সঙ্গে বৈঠক করেছেন। করতেই পারেন। তার এখতিয়ার আছে যেকোনো দলের প্রধানের সঙ্গে বসার। এটা তার ব্যক্তিগত বিষয়।”

এছাড়া জাতীয় পার্টি নিষিদ্ধ করার বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না— এমন প্রশ্নে ফখরুল জানান, “এ ধরনের কোনো আলোচনা হয়নি।”

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

প্রধান উপদেষ্টার সঙ্গে আলোচনা ফলপ্রসূ: ফখরুল

প্রকাশের তারিখ : ৩১ আগস্ট ২০২৫

featured Image

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠককে ফলপ্রসূ আখ্যা দিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

রোববার (৩১ আগস্ট) প্রধান উপদেষ্টার রাষ্ট্রীয় বাসভবন যমুনায় বৈঠক শেষে বের হয়ে সাংবাদিকদের তিনি এ কথা জানান।

মির্জা ফখরুল বলেন, “আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে প্রধান উপদেষ্টা আমাদের আশ্বস্ত করেছেন। বিএনপি আশা রাখে, প্রধান উপদেষ্টার ঘোষণা অনুযায়ী নির্বাচন হবে।”

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রসঙ্গে ফখরুল বলেন, “এটা অত্যন্ত গর্হিত কাজ হয়েছে। উদ্বেগজনকও বটে। এর সুষ্ঠু তদন্ত হওয়া দরকার। নির্বাচন বিলম্বিত করার জন্য কোনো একটি শক্তি এ ধরনের কাজ করেছে।”

জামায়াতের অভিযোগ যে, লন্ডনে একটি দলের প্রধানের সঙ্গে বৈঠক করে নির্বাচন সময় নির্ধারণ প্রমাণ করে সরকার একটি দলের প্রতি দুর্বল— এ বিষয়ে তিনি বলেন, “লন্ডনে প্রধান উপদেষ্টা একটি বৃহত্তর রাজনৈতিক দল বিএনপির প্রধানের সঙ্গে বৈঠক করেছেন। করতেই পারেন। তার এখতিয়ার আছে যেকোনো দলের প্রধানের সঙ্গে বসার। এটা তার ব্যক্তিগত বিষয়।”

এছাড়া জাতীয় পার্টি নিষিদ্ধ করার বিষয়ে কোনো আলোচনা হয়েছে কি না— এমন প্রশ্নে ফখরুল জানান, “এ ধরনের কোনো আলোচনা হয়নি।”

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত