গণঅধিকার পরিষদের সভাপতি এবং জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম নেতৃস্থানীয় রাজনীতিবিদ নুরুল হক নুরকে সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় নুরুল হক নুরের সহধর্মিণী মারিয়া আক্তার, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন।
সাক্ষাৎকালে নুরুল হকের শারীরিক অবস্থার বর্ণনা দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন মারিয়া আক্তার। তিনি জানান, নূরের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে, নাকের হাড় ভেঙেছে এবং তিনি চোয়াল ও মেরুদণ্ডে গুরুতর আঘাত পেয়েছেন। তাই জরুরি ভিত্তিতে বিদেশে সুচিকিৎসা প্রয়োজন।
পরিস্থিতি বিবেচনা করে তাৎক্ষণিকভাবে নুরকে বিদেশে পাঠানোর নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। তিনি বলেন, “এ ঘটনায় আমরা সবাই স্তম্ভিত। তার সুচিকিৎসায় সব ধরনের ব্যবস্থা নেয়া হয়েছে। ইতোমধ্যে বিচার বিভাগীয় তদন্ত শুরু হয়েছে।”
এ সময় আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা রিজওয়ানা হাসান এবং গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান উপস্থিত ছিলেন।
আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, হামলার ঘটনায় বিচারপতি আলী রেজার নেতৃত্বে এক সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি করা হচ্ছে। বুধবারের মধ্যেই গেজেট প্রকাশ হবে এবং ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে হবে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০২ সেপ্টেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন