আনারুল ইসলাম শুভ, আশুলিয়া, (সাভার)ঢাকা:
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আশুলিয়ায় বর্ণাঢ্য র্যালি, আনন্দ মিছিল ও সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) সকালে আশুলিয়ার পলাশবাড়ী এলাকা থেকে র্যালিটি শুরু হয়। আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়ার নেতৃত্বে র্যালি ও আনন্দ মিছিল নবীনগর চন্দ্র মহাসড়ক প্রদক্ষিণ করে নবীনগরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
এসময় আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ বাসেত দেওয়ান, আব্দুল রহমান বাবুল, দপ্তর সম্পাদক রাজিব, ঢাকা জেলা মৎস্যজীবী দলের আহ্বায়ক মোখলেসুর রহমান ইলিয়াস শাহী, ঢাকা জেলা তাতী দলের জাকির হোসেনসহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বলেন, দেশের চলমান সংকট থেকে উত্তরণের একমাত্র উপায় হলো জনগণের সরকার প্রতিষ্ঠা করা। এজন্য বিএনপির নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে আন্দোলনে ঝাঁপিয়ে পড়তে হবে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ সেপ্টেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন