নজর বিডি

বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আশুলিয়ায় আলোচনা সভা

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আশুলিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকালে আশুলিয়ার নয়ারহাট এলাকায় পাথালিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুস সোবহানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান দেওয়ান মো. মঈনউদ্দিন বিপ্লব, ঢাকা জেলা বিএনপি নেতা ও সাভার পৌরসভার সাবেক কমিশনার মো. খোরশেদ আলমসহ আরও অনেকে।

সভায় বক্তারা বিএনপি’র প্রতিষ্ঠালগ্ন থেকে দলের ত্যাগ-তিতিক্ষা ও গণতন্ত্র পুনরুদ্ধারে দলের ভূমিকা তুলে ধরেন। একই সঙ্গে তারা অব্যাহত রাজনৈতিক আন্দোলনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আশুলিয়ায় আলোচনা সভা

প্রকাশের তারিখ : ০৬ সেপ্টেম্বর ২০২৫

featured Image

বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আশুলিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) বিকালে আশুলিয়ার নয়ারহাট এলাকায় পাথালিয়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। ইউনিয়ন বিএনপির সভাপতি মো. আব্দুস সোবহানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ঢাকা-১৯ আসনের সাবেক সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক ভাইস-চেয়ারম্যান দেওয়ান মো. মঈনউদ্দিন বিপ্লব, ঢাকা জেলা বিএনপি নেতা ও সাভার পৌরসভার সাবেক কমিশনার মো. খোরশেদ আলমসহ আরও অনেকে।

সভায় বক্তারা বিএনপি’র প্রতিষ্ঠালগ্ন থেকে দলের ত্যাগ-তিতিক্ষা ও গণতন্ত্র পুনরুদ্ধারে দলের ভূমিকা তুলে ধরেন। একই সঙ্গে তারা অব্যাহত রাজনৈতিক আন্দোলনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত