নজর বিডি
প্রকাশ : মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫

ঢাবি ডাকসু নির্বাচন: শুরু হলো ভোটগ্রহণ

ঢাবি ডাকসু নির্বাচন: শুরু হলো ভোটগ্রহণ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়।

ভোর থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা কেন্দ্রে এসে ভোট দেন এবং উচ্ছ্বাস প্রকাশ করেন।

এর আগে সকাল সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে ব্যালট বাক্স খোলা হয়। সবার সামনে ফাঁকা দেখানোর পর সেগুলো সিলগালা করে দেওয়া হয়। এ সময় গণমাধ্যমকর্মী এবং প্রার্থীদের পোলিং এজেন্টরা উপস্থিত ছিলেন।

নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে রিটার্নিং অফিসার অধ্যাপক গোলাম রাব্বানী কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের জন্য দুটি বাক্স সিলগালা করেন। তিনি জানান, "আপনারা দেখেছেন বাক্স সম্পূর্ণ ফাঁকা রেখে সিলগালা করা হয়েছে। এর মধ্যে বড় বাক্সটি কেন্দ্রীয় সংসদ এবং ছোট বাক্সটি হল সংসদের জন্য। ভোট শেষে গণনার সময় উপস্থিত সবাইকে সঙ্গে নিয়েই বাক্স খোলা হবে।"

সিনেট ভবন কেন্দ্রে হাজী মুহম্মদ মুহসীন হল, বিজয় একাত্তর হল এবং স্যার এ এফ রহমান হলের শিক্ষার্থীরা ভোট প্রদান করবেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

ঢাবি ডাকসু নির্বাচন: শুরু হলো ভোটগ্রহণ

প্রকাশের তারিখ : ০৯ সেপ্টেম্বর ২০২৫

featured Image

ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটগ্রহণ শুরু হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হয়।

ভোর থেকেই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা কেন্দ্রে এসে ভোট দেন এবং উচ্ছ্বাস প্রকাশ করেন।

এর আগে সকাল সাড়ে ৭টায় বিশ্ববিদ্যালয়ের আটটি কেন্দ্রে ব্যালট বাক্স খোলা হয়। সবার সামনে ফাঁকা দেখানোর পর সেগুলো সিলগালা করে দেওয়া হয়। এ সময় গণমাধ্যমকর্মী এবং প্রার্থীদের পোলিং এজেন্টরা উপস্থিত ছিলেন।

নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে রিটার্নিং অফিসার অধ্যাপক গোলাম রাব্বানী কেন্দ্রীয় সংসদ ও হল সংসদের জন্য দুটি বাক্স সিলগালা করেন। তিনি জানান, "আপনারা দেখেছেন বাক্স সম্পূর্ণ ফাঁকা রেখে সিলগালা করা হয়েছে। এর মধ্যে বড় বাক্সটি কেন্দ্রীয় সংসদ এবং ছোট বাক্সটি হল সংসদের জন্য। ভোট শেষে গণনার সময় উপস্থিত সবাইকে সঙ্গে নিয়েই বাক্স খোলা হবে।"

সিনেট ভবন কেন্দ্রে হাজী মুহম্মদ মুহসীন হল, বিজয় একাত্তর হল এবং স্যার এ এফ রহমান হলের শিক্ষার্থীরা ভোট প্রদান করবেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত