ডুমুরিয়ার টিপনা নতুন রাস্তার আঞ্চলিক অফিস উদ্বোধন এবং উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে অনুষ্ঠিত এ সভা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা বাস্তবায়ন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আয়োজন করা হয়।
খর্নিয়া ইউনিয়ন ৭নং টিপনা ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। একই সঙ্গে ৩১ দফা নিয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট বিতরণ করা হয়।
[caption id="attachment_14426" align="alignnone" width="469"]
ডুমুরিয়ায় টিপনা নতুন রাস্তার আঞ্চলিক অফিস উদ্বোধন ও উঠান বৈঠক[/caption]
বৈঠকে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র সাবেক এমপি এবং খুলনা ৫ আসনের ধানের শীষ প্রতীকের প্রার্থী মোহাম্মদ আলী আজগর লবী। সভা সঞ্চালনা করেন খর্নিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ হুমায়ূন কবির।
স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের গুরুত্ব এবং কেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার আহ্বান জানান। তারা আরও আশা প্রকাশ করেন যে, বিপুল ভোটে মোহাম্মদ আলী আজগর লবী নির্বাচিত হবেন এবং দলীয় ৩১ দফা কার্যকর হবে।
সভায় সভাপতিত্ব করেন টিপনা ওয়ার্ড বিএনপির সভাপতি শেখ আফাজ উদ্দিন। বক্তব্য দেন মোল্লা আবুল কাশেম, শেখ হুমায়ূন কবির, শাহজাহান ফকির, শেখ মাহতাব হোসেন, শেখ মোফাজ্জেল হোসেন, গাজী জিয়াউর রহমান, শেখ সাদ্দাম হোসেন, শফিকুল ইসলাম সরদার, শেখ রোকন উদ্দিন, ফরহাদ হোসেন, শেখ রমজান আলী, শেখ শফিকুল ইসলাম, কামরুল ইসলাম সরদার ও অন্যান্য।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ১০ সেপ্টেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন