নজর বিডি

জাকসু নির্বাচনে ভোট গণনা চলছে, দায়িত্ব পালনে শিক্ষিকার মৃত্যু

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন। নানা নাটকীয়তার মধ্য দিয়ে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সারাদিনব্যাপী ভোটগ্রহণ শেষে রাত থেকে ভোট গণনা চলছে।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ২১টি হলের মধ্যে ১১টি হলে ভোট গণনা শেষ হয়েছে। তবে কোন কোন হলের গণনা শেষ হয়েছে তা এখনও আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। ম্যানুয়াল পদ্ধতিতে হাতে হাতে ভোট গণনার কাজ করছেন কর্তৃপক্ষ।

মোট ২১টি হলে ২২৪টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে ভোট বর্জন করে ছাত্রদল সমর্থিত প্যানেলসহ আরও চারটি প্যানেল।

দায়িত্ব পালনে শিক্ষিকার মৃত্যু

ভোট গণনার সময় এক মর্মান্তিক ঘটনা ঘটে। সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস দায়িত্ব পালনে এসে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, সকালে তিনি সিনেটে এসে দায়িত্ব নেওয়ার পরপরই অসুস্থ হয়ে পড়েন। তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবার শোকাহত।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

জাকসু নির্বাচনে ভোট গণনা চলছে, দায়িত্ব পালনে শিক্ষিকার মৃত্যু

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৫

featured Image

সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ ৩৩ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হলো কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচন। নানা নাটকীয়তার মধ্য দিয়ে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সারাদিনব্যাপী ভোটগ্রহণ শেষে রাত থেকে ভোট গণনা চলছে।

জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের ২১টি হলের মধ্যে ১১টি হলে ভোট গণনা শেষ হয়েছে। তবে কোন কোন হলের গণনা শেষ হয়েছে তা এখনও আনুষ্ঠানিকভাবে জানা যায়নি। ম্যানুয়াল পদ্ধতিতে হাতে হাতে ভোট গণনার কাজ করছেন কর্তৃপক্ষ।

মোট ২১টি হলে ২২৪টি বুথে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। তবে ভোট বর্জন করে ছাত্রদল সমর্থিত প্যানেলসহ আরও চারটি প্যানেল।

দায়িত্ব পালনে শিক্ষিকার মৃত্যু

ভোট গণনার সময় এক মর্মান্তিক ঘটনা ঘটে। সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস দায়িত্ব পালনে এসে অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে দ্রুত এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, সকালে তিনি সিনেটে এসে দায়িত্ব নেওয়ার পরপরই অসুস্থ হয়ে পড়েন। তার মৃত্যুতে বিশ্ববিদ্যালয় পরিবার শোকাহত।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত