নজর বিডি

জাকসু ভোট গণনা ম্যানুয়ালি, রাতেই ফলাফল ঘোষণা করবে কমিশন

দীর্ঘ প্রতীক্ষার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা ম্যানুয়েল পদ্ধতিতেই সম্পন্ন হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ইতোমধ্যে পোলিং অফিসারের সংখ্যা বাড়ানো হয়েছে এবং রাতের মধ্যেই আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান। তিনি জানান, “ভোট গণনা ম্যানুয়ালি করা হচ্ছে। এজন্য অতিরিক্ত লোকবল যুক্ত করা হয়েছে। রাতেই চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।”

এর আগে বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে ভোট গণনা শুরু হলেও শুক্রবার বিকেলে হঠাৎ করে তা বন্ধ করে দেওয়া হয়। জানা যায়, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশনের মধ্যে জরুরি বৈঠক শুরু হওয়ায় গণনা স্থগিত রাখা হয়। পরিস্থিতি পর্যালোচনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের জন্য এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্যসচিব একেএম রাশিদুল আলম জানান, মূল পরিকল্পনা অনুযায়ী বিকেলের মধ্যেই হলভিত্তিক ভোট গণনা শেষ হওয়ার কথা ছিল। রাত ১০টা থেকে ১১টার মধ্যে বেসরকারিভাবে ফলাফল প্রকাশেরও প্রস্তুতি ছিল। তবে জরুরি বৈঠকের কারণে তা সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

উল্লেখ্য, এবারের জাকসু নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১ হাজার ৭৪৩ জন। এর মধ্যে প্রায় ৬৭ থেকে ৬৮ শতাংশ ভোটাধিকার প্রয়োগ করেছেন শিক্ষার্থীরা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

জাকসু ভোট গণনা ম্যানুয়ালি, রাতেই ফলাফল ঘোষণা করবে কমিশন

প্রকাশের তারিখ : ১২ সেপ্টেম্বর ২০২৫

featured Image

দীর্ঘ প্রতীক্ষার পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের ভোট গণনা ম্যানুয়েল পদ্ধতিতেই সম্পন্ন হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। ইতোমধ্যে পোলিং অফিসারের সংখ্যা বাড়ানো হয়েছে এবং রাতের মধ্যেই আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করা হবে।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সন্ধ্যায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান। তিনি জানান, “ভোট গণনা ম্যানুয়ালি করা হচ্ছে। এজন্য অতিরিক্ত লোকবল যুক্ত করা হয়েছে। রাতেই চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হবে।”

এর আগে বৃহস্পতিবার রাত সোয়া ১০টার দিকে ভোট গণনা শুরু হলেও শুক্রবার বিকেলে হঠাৎ করে তা বন্ধ করে দেওয়া হয়। জানা যায়, বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশনের মধ্যে জরুরি বৈঠক শুরু হওয়ায় গণনা স্থগিত রাখা হয়। পরিস্থিতি পর্যালোচনা ও প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের জন্য এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও নির্বাচন কমিশনের সদস্যসচিব একেএম রাশিদুল আলম জানান, মূল পরিকল্পনা অনুযায়ী বিকেলের মধ্যেই হলভিত্তিক ভোট গণনা শেষ হওয়ার কথা ছিল। রাত ১০টা থেকে ১১টার মধ্যে বেসরকারিভাবে ফলাফল প্রকাশেরও প্রস্তুতি ছিল। তবে জরুরি বৈঠকের কারণে তা সাময়িকভাবে বন্ধ রাখা হয়।

উল্লেখ্য, এবারের জাকসু নির্বাচনে মোট ভোটার ছিলেন ১১ হাজার ৭৪৩ জন। এর মধ্যে প্রায় ৬৭ থেকে ৬৮ শতাংশ ভোটাধিকার প্রয়োগ করেছেন শিক্ষার্থীরা।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত