শাপলা প্রতীক না পেয়ে নির্বাচন কমিশনের ওপর ক্ষুব্ধ এনসিপি নেতা
নির্বাচনের প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের (ইসি) সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম। মঙ্গলবার বিকেলে ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি জানান, পছন্দের প্রতীক “শাপলা” না দেওয়ায় তিনি হতাশ ও ক্ষুব্ধ।
তিনি লিখেন, “যেহেতু কোনো আইনগত বাধা নেই, তাই এনসিপির প্রতীক শাপলাই হতে হবে। অন্য কোনো অপশন নেই। না হলে নির্বাচন কীভাবে হয় আর কে ক্ষমতায় গিয়ে মধু খাওয়ার স্বপ্ন দেখে, সেটা আমরাও দেখব।”
এর আগে নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ বলেন, শাপলা প্রতীকটি ইসির নির্ধারিত ১১৫টি প্রতীকের তালিকায় নেই। তাই নিয়ম অনুযায়ী এনসিপিকে তা দেওয়া সম্ভব নয়।
সারজিস আলম প্রশ্ন তুলেছেন, “নিবন্ধনের সময় আমরা স্পষ্টভাবে শাপলা প্রতীক চাই বলে জানিয়েছিলাম। তাহলে প্রতীক তালিকায় অন্তর্ভুক্ত করার দায়িত্ব কার ছিল? এতদিন ইসির কর্মকর্তারা কী শুধু নাটক দেখেছেন, নাকি অন্য কারও নির্দেশে উঠাবসা করেছেন?”
তিনি আরও সতর্ক করেন, এই ধরনের ‘ভণ্ডামি’ রাজনৈতিকভাবে মোকাবিলা করবে এনসিপি। তার এ পোস্টে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা নিয়ে প্রশ্নও উঠে এসেছে। রাজনৈতিক মহলে এখন নজর, এই ইস্যুতে কমিশন বা অন্য দলগুলো কী প্রতিক্রিয়া জানায়।

প্রকাশের তারিখ : ২৩ সেপ্টেম্বর ২০২৫

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল।
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম।
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
আপনার মতামত লিখুন