নজর বিডি
প্রকাশ : শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫

ডাকসু-জাকসুর অনিয়ম জাতীয় ভোটে হলে বিপদ: রুহুল কবির রিজভী

বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সতর্ক করেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে যেসব অনিয়মের অভিযোগ উঠেছে, সেই ধরনের পরিস্থিতি যদি জাতীয় নির্বাচনে পুনরাবৃত্তি হয়, তাহলে তা দেশের জন্য বড় ধরনের ঝুঁকি ডেকে আনবে। শুক্রবার বিকেলে রাজধানীর মিরপুরে বিএনপি নেতা প্রয়াত কাজী আসাদুজ্জামানের স্মরণসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি এ আশঙ্কা প্রকাশ করেন। রিজভী বলেন, ডাকসু নির্বাচনে নীলক্ষেতে ব্যালট পেপার ছাপানোসহ নানা অনিয়মের তথ্য গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। একইভাবে জাকসু নির্বাচনের ভোটগ্রহণ শুরু হওয়ার কিছুক্ষণ পর থেকেই কারচুপি ও অনিয়মের অভিযোগে ছাত্রদলসহ কয়েকটি প্যানেল নির্বাচন বর্জন করে। তিনি অভিযোগ করেন, “গত ১৬ বছর ধরে ভোটাররা সুষ্ঠুভাবে ভোট দিতে পারেননি। দিনের ভোট রাতে হয়েছে, আবার ভোটারবিহীন ভোটও হয়েছে। এসব অনিয়ম ও অনাচারের মাধ্যমে সুষ্ঠু নির্বাচনকে মাটিচাপা দিয়ে রাখা হয়েছে। যদি সেই একই ধারা অব্যাহত থাকে এবং পরিকল্পিতভাবে কাউকে বিজয়ী করার নীলনকশা বাস্তবায়িত হয়, তবে তা হবে জাতির জন্য দুর্ভাগ্যজনক।” রিজভীর দাবি, ডাকসু ও জাকসুর নির্বাচনে ব্যালট বই ও ব্যালট পেপার যথাযথভাবে নম্বরযুক্ত ছিল না। অনেক ভোটারকে সকালে হাতে সই করিয়ে ভোটার বানানো হয়েছে। অথচ এসব অনিয়ম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমলে নেয়নি, বরং একপক্ষের স্বার্থে নির্বাচন আয়োজন করেছে। তিনি বলেন, “প্রতিদিন নতুন নতুন অনিয়মের প্রমাণ বেরিয়ে আসছে। নীলক্ষেতে ব্যালট পেপার ছাপানোর মতো ঘটনা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কীভাবে চাপা দিতে চেয়েছে, সেটি প্রশ্নবিদ্ধ। সমতল মাঠ ছাড়া কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়।” স্মরণসভায় প্রধান অতিথি হিসেবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান প্রয়াত কাজী আসাদুজ্জামানের কর্মমুখর জীবন ও সংগ্রামের নানা দিক তুলে ধরেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

ডাকসু-জাকসুর অনিয়ম জাতীয় ভোটে হলে বিপদ: রুহুল কবির রিজভী

প্রকাশের তারিখ : ২৭ সেপ্টেম্বর ২০২৫

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত