আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জ-১ (মুকসুদপুর-কাশিয়ানী) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও দলের কেন্দ্রীয় সহ- আইন বিষয়ক সম্পাদক সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ একাধিক কর্মসূচির মাধ্যমে নির্বাচনী মাঠ উষ্ণ করে তুলেছেন।
তিনি শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৫) বিকাল সাড়ে তিনটার দিকে মুকসুদপুর উপজেলার জলিলপাড় বাজারে স্থানীয় ব্যবসায়ী, পেশাজীবী ও সাধারণ মানুষের সঙ্গে ব্যাপক জনসংযোগ করেন।জনসংযোগকালে তিনি ভোটারদের সাথে কুশল বিনিময় করেন, তাদের বিভিন্ন সমস্যা ও প্রত্যাশার খোঁজখবর নেন এবং এলাকার সার্বিক উন্নয়নে আগামী দিনে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার ব্যক্ত করেন। মেসবাহ বলেন, “গোপালগঞ্জ-১ আসনের মানুষের দীর্ঘদিনের বঞ্চনা ও সমস্যাগুলো সমাধানই হবে আমার প্রধান লক্ষ্য। মানুষের আস্থা ও ভালোবাসাই আমার শক্তি।”স্থানীয় বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এ সময় তার সঙ্গে থেকে পুরো বাজার এলাকায় লিফলেট বিতরণ, পরিচিতি ও মতবিনিময় কার্যক্রমে অংশ নেন। উপস্থিত সাধারণ মানুষও তাকে উষ্ণ অভ্যর্থনা জানায় এবং তার বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন।
নেতাকর্মীরা জানান, সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহ দীর্ঘদিন ধরে স্থানীয় মানুষের সুখ-দুঃখে পাশে থেকে মানবিক সহায়তা ও সাংগঠনিক কর্মকাণ্ডে সক্রিয় রয়েছেন। এজন্য তিনি গোপালগঞ্জ-১ আসনে বিএনপির পক্ষ থেকে শক্তিশালী প্রার্থী হিসেবে বিবেচিত হবেন বলে তারা আশা প্রকাশ করেন।
এদিকে স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দীর্ঘদিনের মাঠ পর্যায়ের সক্রিয়তা ও জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ সৈয়দ জয়নুল আবেদীন মেসবাহকে এ আসনে বিএনপির অন্যতম আলোচিত মুখ হিসেবে প্রতিষ্ঠিত করেছে।

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল।
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম।
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
আপনার মতামত লিখুন