সাবেক এমপি ও সাবেক বিসিবি সভাপতি আলি আসগর লবি বলেছেন, “প্রথম পরিচয় আমরা মানুষ। বাংলাদেশি হিসেবে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সকলে মিলেমিশে বসবাস করতে চাই। ধর্ম হোক যার যার, উৎসব সবার।”
বুধবার দুপুরে খুলনার ডুমুরিয়ার চুকনগর রুদা ঘোরা, ধামালিয়া বান্দা সহ বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।
আলি আসগর লবি বলেন, বিএনপি অসাম্প্রদায়িক রাজনীতিতে বিশ্বাসী। মুক্তিযুদ্ধের ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে দেশ গড়ার যে অঙ্গীকার করেছিলেন, তার বাস্তবায়নে সবাইকে নিরলসভাবে কাজ করে যেতে হবে। তিনি বলেন, “এই ডুমুরিই আমার বাপ-দাদার জন্মভূমি। এই মাটির সাথে আমার নিবিড় সম্পর্ক রয়েছে। তাই এলাকার মানুষের ভাগ্য উন্নয়নে আমরণ কাজ করে যেতে চাই।”
চুকনগর বাজার পূজা মণ্ডপে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জ ডিআইজি রেজাউল করিম রেজা, খুলনা জেলা পুলিশ সুপার মোশারফ হোসেন, খুলনা মহানগর বিএনপির সভাপতি এডভোকেট শফিকুল আলম মনা, স্থানীয় বিএনপি নেতা ও ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিনসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ, জনপ্রতিনিধি, সুশীল সমাজের বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং মণ্ডপ উদযাপন কমিটির নেতৃবৃন্দ।
খুলনা রেঞ্জ ডিআইজি রেজাউল করিম রেজা বলেন, “মানুষের নিরাপত্তা দেওয়াই পুলিশের প্রধান দায়িত্ব। পুলিশ জনগণের বন্ধু, জনগণের প্রয়োজনে পুলিশ সদা প্রস্তুত।”
এডভোকেট শফিকুল আলম মনা বলেন, বিএনপি জনগণের দল এবং জনকল্যাণের জন্য ২১ দফার ভিত্তিতে এর জন্ম। তিনি আরও বলেন, “ত্যাগী নেতা আলি আসগর লবি খুলনা-৫ আসনের ধানের শীষের প্রার্থী। তার জীবনের চাওয়া-পাওয়ার কিছু নেই। জীবনের বাকি সময়টুকু তিনি অতীতের ন্যায় জনকল্যাণে ব্যয় করতে চান।”
তিনি ধানের শীষে ভোট দিয়ে তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানিয়ে বলেন, “নতুন বাংলাদেশ গড়ার জন্য সকলকে বিএনপির পতাকা তলে আসা এখন সময়ের দাবি।”

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০১ অক্টোবর ২০২৫

আপনার মতামত লিখুন