ননীক্ষীরে বিএনপির ৩১ দফা প্রচারপত্র বিলি ও গণমিছিল অনুষ্ঠিত
বাংলাদেশ
রাজনীতি
গণমিছিলের নেতৃত্ব দেন ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ সরদার।
স্টাফ রিপোর্টার-গাজী মোঃ নিয়ামুল ইসলাম
গোপালগঞ্জ জেলার মুকসুদপুর উপজেলার ননীক্ষীর ইউনিয়নে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের প্রস্তাবিত ৩১ দফা প্রচারপত্র বিলি ও গণমিছিল অনুষ্ঠিত হয়েছে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-১ আসনে বিএনপির সম্ভাব্য প্রার্থী ও জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক (ফরিদপুর বিভাগ) সেলিমুজ্জামান সেলিম এর পক্ষে বুধবার (২২ অক্টোবর) বিকেলে এ গণমিছিল অনুষ্ঠিত হয়।
বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের লক্ষ্যে গৃহীত ৩১ দফা বাস্তবায়নে জনমত গড়ে তুলতে সারাদেশব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করছে দলটি। এরই ধারাবাহিকতায় সেলিমুজ্জামান সেলিমের নির্দেশে গোপালগঞ্জ-১ আসনের মুকসুদপুর ও কাশিয়ানী উপজেলার ইউনিয়নভিত্তিক গণমিছিল ও প্রচারপত্র বিতরণ কর্মসূচি চলছে।
ননীক্ষীর ইউনিয়নে আয়োজিত এ গণমিছিলের নেতৃত্ব দেন ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ সরদার।
গণমিছিলে আরও উপস্থিত ছিলেন—
উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তারেকুল ইসলাম রাজু, সহ-সভাপতি মুন্নু মুন্সি, যুগ্ম সম্পাদক হেদায়েত হোসেন, সহ-ক্ষুদ্রঋণ ও প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক, কাশালিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি ফারুক হোসেন মিনা, জলিরপাড় ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আজগর আলী, ননীক্ষীর ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মার্ক নির্মল শিকদার, সুধীর মণ্ডল, অপূর্ব কীর্তনিয়া, সাংগঠনিক সম্পাদক জাকারিয়া শেখ, ননীক্ষীর ইউনিয়ন যুবদলের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, ইউনিয়ন বিএনপি নেতা ও যুবদলের সাধারণ সম্পাদক নূরু নবীসহ ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।
গণমিছিলটি ননীক্ষীর ইউনিয়নের মহিশতলী বাজার থেকে শুরু হয়ে ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ইউনিয়ন বিএনপির দলীয় কার্যালয়ে এসে শেষ হয়।
গণমিছিল শেষে ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুস সামাদ সরদার বলেন,
“আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মুকসুদপুর ও কাশিয়ানী অঞ্চলের পরিশ্রমী ও খেটে খাওয়া মানুষের প্রকৃত প্রতিনিধি, বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক জনাব সেলিমুজ্জামান সেলিমের নির্দেশনা অনুযায়ী আমরা মুকসুদপুর উপজেলার ১৬টি ইউনিয়ন ও একটি পৌরসভায় বিএনপি ঘোষিত রাষ্ট্র কাঠামো সংস্কারের ৩১ দফা বাস্তবায়নের পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে ধারাবাহিকভাবে গণমিছিল পরিচালনা করছি। আমাদের উদ্দেশ্য শুধুমাত্র নির্বাচনে অংশগ্রহণ নয়; বরং এই এলাকার জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে জনাব সেলিমুজ্জামান সেলিমকে জাতীয় সংসদে আমাদের প্রতিনিধি হিসেবে দেখতে পাওয়া।”

প্রকাশের তারিখ : ২২ অক্টোবর ২০২৫

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল।
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম।
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।
আপনার মতামত লিখুন