নজর বিডি

ঢাকা-১৮ আসনে জামায়াতের একক প্রার্থী অধ্যক্ষ আশরাফুল আলম

নির্বাচন ঘিরে মাঠে সরব শিক্ষাবিদ ও সমাজসেবক প্রার্থী।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস ঘোষিত নির্বাচনী রূপরেখা অনুযায়ী আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই নির্বাচনকে সামনে রেখে সারা দেশের মতোই সরব হয়ে উঠেছে ঢাকা-১৮ আসনের রাজনীতি। আসনের অলিগলি, সড়ক ও মোড়জুড়ে ঝুলছে বিভিন্ন রাজনৈতিক দলের পোস্টার, ব্যানার ও ফেস্টুন।

এ আসনে বিএনপির একাধিক সম্ভাব্য প্রার্থী মাঠে থাকায় জামায়াতে ইসলামীর জন্য আসনটি “সবুজ সংকেত” হিসেবে দেখছেন এলাকাবাসী। স্থানীয়রা মনে করছেন, বিভক্ত বিএনপি প্রার্থিতার সুযোগে জামায়াতের প্রার্থী এবার শক্ত অবস্থানে রয়েছেন।

ঢাকা-১৮ আসনে জামায়াতের একক প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ আশরাফুল আলম। শিক্ষা ও সমাজসেবায় দীর্ঘদিনের সম্পৃক্ততার কারণে তিনি এলাকায় একজন শিক্ষিত, মার্জিত ও দানশীল ব্যক্তি হিসেবে পরিচিতি পেয়েছেন। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি নিজেই এলাকাজুড়ে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন। তার সঙ্গে রয়েছেন দলীয় নেতাকর্মী ও সমর্থকরা।

অধ্যক্ষ আশরাফুল আলমের দাবি, জনগণের ভালোবাসা ও বিশ্বাসের কারণেই তার জয়ের সম্ভাবনা “৯৮ ভাগ”। তিনি বলেন,

“আমি নির্বাচিত হলে ঢাকা-১৮ আসনকে চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলব। জনগণের উন্নয়ন ও শান্তির জন্যই আমি রাজনীতিতে এসেছি।”

তিনি ভোটারদের উদ্দেশে আরও বলেন,

“মনে রাখবেন, আমার প্রতীক দাঁড়িপাল্লা— ন্যায় ও ভারসাম্যের প্রতীক। ইনশাআল্লাহ, আপনাদের সেবা করাই হবে আমার অঙ্গীকার।”

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

ঢাকা-১৮ আসনে জামায়াতের একক প্রার্থী অধ্যক্ষ আশরাফুল আলম

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৫

featured Image

নির্বাচন ঘিরে মাঠে সরব শিক্ষাবিদ ও সমাজসেবক প্রার্থী।

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস ঘোষিত নির্বাচনী রূপরেখা অনুযায়ী আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারি মাসে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই নির্বাচনকে সামনে রেখে সারা দেশের মতোই সরব হয়ে উঠেছে ঢাকা-১৮ আসনের রাজনীতি। আসনের অলিগলি, সড়ক ও মোড়জুড়ে ঝুলছে বিভিন্ন রাজনৈতিক দলের পোস্টার, ব্যানার ও ফেস্টুন।

এ আসনে বিএনপির একাধিক সম্ভাব্য প্রার্থী মাঠে থাকায় জামায়াতে ইসলামীর জন্য আসনটি “সবুজ সংকেত” হিসেবে দেখছেন এলাকাবাসী। স্থানীয়রা মনে করছেন, বিভক্ত বিএনপি প্রার্থিতার সুযোগে জামায়াতের প্রার্থী এবার শক্ত অবস্থানে রয়েছেন।

ঢাকা-১৮ আসনে জামায়াতের একক প্রার্থী হিসেবে মাঠে নেমেছেন হলি চাইল্ড স্কুল অ্যান্ড কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ আশরাফুল আলম। শিক্ষা ও সমাজসেবায় দীর্ঘদিনের সম্পৃক্ততার কারণে তিনি এলাকায় একজন শিক্ষিত, মার্জিত ও দানশীল ব্যক্তি হিসেবে পরিচিতি পেয়েছেন। প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তিনি নিজেই এলাকাজুড়ে বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে মতবিনিময় করছেন। তার সঙ্গে রয়েছেন দলীয় নেতাকর্মী ও সমর্থকরা।

অধ্যক্ষ আশরাফুল আলমের দাবি, জনগণের ভালোবাসা ও বিশ্বাসের কারণেই তার জয়ের সম্ভাবনা “৯৮ ভাগ”। তিনি বলেন,

“আমি নির্বাচিত হলে ঢাকা-১৮ আসনকে চাঁদাবাজি, সন্ত্রাস ও মাদকমুক্ত এলাকা হিসেবে গড়ে তুলব। জনগণের উন্নয়ন ও শান্তির জন্যই আমি রাজনীতিতে এসেছি।”

তিনি ভোটারদের উদ্দেশে আরও বলেন,

“মনে রাখবেন, আমার প্রতীক দাঁড়িপাল্লা— ন্যায় ও ভারসাম্যের প্রতীক। ইনশাআল্লাহ, আপনাদের সেবা করাই হবে আমার অঙ্গীকার।”

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত