বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। পরে সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল খসড়ার বিস্তারিত তুলে ধরেন।
আইন উপদেষ্টা জানান, সংশোধনীতে ‘না ভোট’ পুনর্বহাল করা হয়েছে। কোনো আসনে একজন মাত্র প্রার্থী থাকলে ভোটাররা ওই প্রার্থীকে ‘না ভোট’ দিতে পারবেন এবং প্রার্থী প্রত্যাখ্যাত হলে সেখানে পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হবে।
ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার সংক্রান্ত বিধান বাতিল করা হয়েছে। এছাড়া নির্বাচন কমিশনের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংজ্ঞায় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীকে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিভিন্ন মামলায় আদালতের দ্বারা পলাতক ঘোষিত ব্যক্তি নির্বাচনে অংশ নিতে পারবেন না।
প্রার্থীদের দেশি-বিদেশি সব আয় ও সম্পত্তির বিস্তারিত নির্বাচন কমিশনে জমা দিতে হবে এবং তা ওয়েবসাইটে প্রকাশ করা হবে। ভোটের আগে এসব তথ্য সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
জামানত ২০ হাজার টাকা থেকে বাড়িয়ে ৫০ হাজার টাকা করা হয়েছে। একই সঙ্গে জোটবদ্ধ নির্বাচন করলেও প্রার্থীদের নিজ দলের প্রতীকে লড়তে হবে। প্রবাসী ভোটারসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও নির্বাচনী কাজে নিয়োজিত কর্মকর্তা-কর্মচারীদের জন্য পোস্টাল ব্যালটে ভোটাধিকার সংযোজন করা হয়েছে।
রাজনৈতিক দলকে ৫০ হাজার টাকার বেশি অনুদান দিলে তা ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দিতে হবে এবং অনুদানদাতাকে ট্যাক্স রিটার্ন দাখিল নিশ্চিত করতে হবে।
আগে শুধুমাত্র নির্দিষ্ট কেন্দ্রের অনিয়মে ফল বাতিল করার বিধান ছিল। নতুন সংশোধনীতে অনিয়ম প্রমাণ হলে নির্বাচন কমিশন চাইলে পুরো নির্বাচনী এলাকার ভোট বাতিল করতে পারবে।
সংবাদ ব্রিফিংয়ে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমও উপস্থিত ছিলেন।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৫

আপনার মতামত লিখুন