নজর বিডি

পটুয়াখালী–৩: আলী আজগর ইসলাম বাবুকে এলডিপির প্রার্থী ঘোষণা

পটুয়াখালী-৩ (দশমিনা–গলাচিপা) আসনে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও ঢাকা মহানগর পশ্চিমের সাধারণ সম্পাদক আলী আজগর ইসলাম বাবুকে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েছে। এতে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে।

গতকাল (২১ সেপ্টেম্বর) মঙ্গলবার দলীয় কার্যালয়ে এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল অলি আহমদ (বীর বিক্রম) তাঁর প্রার্থীতার বিষয়টি নিশ্চিত করেন। ঘোষণার পর থেকেই এলডিপির স্থানীয় নেতারা বিভিন্ন এলাকায় মিছিল-সমাবেশ ও আনন্দ প্রকাশ করেন বলে জানা গেছে।

এলডিপি সূত্রে জানা যায়, বিগত যুগপৎ আন্দোলন ও ২০ দলীয় জোটের অংশ হিসেবে সরকারবিরোধী সব কর্মসূচিতে সক্রিয় ছিলেন আলী আজগর ইসলাম বাবু। রাজপথে ধারাবাহিক আন্দোলন, সাংগঠনিক দক্ষতা এবং দলের প্রতি অঙ্গীকারের কারণে তাঁকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সবচেয়ে গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে বিবেচনা করা হয়েছে।

প্রার্থী মনোনয়নে সন্তোষ প্রকাশ করে স্থানীয় নেতারা বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে ছাতা মার্কার বিজয় নিশ্চিত করতে এখন থেকেই কাজ শুরু করেছেন তাঁরা।

২০ অক্টোবর এলডিপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পটুয়াখালী–৩ আসনের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানান আলী আজগর ইসলাম বাবু। তিনি বলেন,

“এলডিপি উদার গণতান্ত্রিক রাজনীতির ধারক। ড. কর্নেল অলি আহমদ ও ড. রেদোয়ান আহমেদের নেতৃত্বে আমরা দীর্ঘদিন স্বৈরশাসন-জনবিচ্ছিন্ন শক্তির বিরুদ্ধে লড়ে যাচ্ছি। আগামী নির্বাচনে ছাতা মার্কায় ভোট দিয়ে দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠায় জনগণ ভূমিকা রাখবেন বলে আমরা বিশ্বাস করি।”

স্থানীয় পর্যায়ে তাঁর জনপ্রিয়তা এবং রাজনৈতিক সক্রিয়তা এবার নির্বাচনে নতুন সমীকরণ তৈরি করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

পটুয়াখালী–৩: আলী আজগর ইসলাম বাবুকে এলডিপির প্রার্থী ঘোষণা

প্রকাশের তারিখ : ২৩ অক্টোবর ২০২৫

featured Image

পটুয়াখালী-৩ (দশমিনা–গলাচিপা) আসনে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ও ঢাকা মহানগর পশ্চিমের সাধারণ সম্পাদক আলী আজগর ইসলাম বাবুকে দলীয় প্রার্থী ঘোষণা করা হয়েছে। এতে দলীয় নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উদ্দীপনা দেখা দিয়েছে।

গতকাল (২১ সেপ্টেম্বর) মঙ্গলবার দলীয় কার্যালয়ে এলডিপির প্রেসিডেন্ট ড. কর্নেল অলি আহমদ (বীর বিক্রম) তাঁর প্রার্থীতার বিষয়টি নিশ্চিত করেন। ঘোষণার পর থেকেই এলডিপির স্থানীয় নেতারা বিভিন্ন এলাকায় মিছিল-সমাবেশ ও আনন্দ প্রকাশ করেন বলে জানা গেছে।

এলডিপি সূত্রে জানা যায়, বিগত যুগপৎ আন্দোলন ও ২০ দলীয় জোটের অংশ হিসেবে সরকারবিরোধী সব কর্মসূচিতে সক্রিয় ছিলেন আলী আজগর ইসলাম বাবু। রাজপথে ধারাবাহিক আন্দোলন, সাংগঠনিক দক্ষতা এবং দলের প্রতি অঙ্গীকারের কারণে তাঁকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে সবচেয়ে গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে বিবেচনা করা হয়েছে।

প্রার্থী মনোনয়নে সন্তোষ প্রকাশ করে স্থানীয় নেতারা বলেন, আসন্ন জাতীয় নির্বাচনে ছাতা মার্কার বিজয় নিশ্চিত করতে এখন থেকেই কাজ শুরু করেছেন তাঁরা।

২০ অক্টোবর এলডিপির ২০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পটুয়াখালী–৩ আসনের সর্বস্তরের জনগণকে শুভেচ্ছা জানান আলী আজগর ইসলাম বাবু। তিনি বলেন,

“এলডিপি উদার গণতান্ত্রিক রাজনীতির ধারক। ড. কর্নেল অলি আহমদ ও ড. রেদোয়ান আহমেদের নেতৃত্বে আমরা দীর্ঘদিন স্বৈরশাসন-জনবিচ্ছিন্ন শক্তির বিরুদ্ধে লড়ে যাচ্ছি। আগামী নির্বাচনে ছাতা মার্কায় ভোট দিয়ে দেশে প্রকৃত গণতন্ত্র প্রতিষ্ঠায় জনগণ ভূমিকা রাখবেন বলে আমরা বিশ্বাস করি।”

স্থানীয় পর্যায়ে তাঁর জনপ্রিয়তা এবং রাজনৈতিক সক্রিয়তা এবার নির্বাচনে নতুন সমীকরণ তৈরি করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত