গোপালগঞ্জে নানা আয়োজনে উদযাপিত হয়েছে জাতীয়তাবাদী যুবদলের ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী। সোমবার সকালে জেলা বিএনপি কার্যালয় থেকে জেলা যুবদলের সভাপতি রিয়াজ উদ্দিন লিপ্টনের নেতৃত্বে একটি আনন্দ শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় খণ্ড খণ্ড মিছিল নিয়ে অংশ নেন জেলা যুবদলের সাবেক দপ্তর সম্পাদক রাজিব বিশ্বাস রাজু, মাসুম শেখ, বি এম সাব্বির, সদর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তাসবীর হাসান, নুরুল আমীন, মিল্কি, টুটুলসহ যুবদল-ছাত্রদল নেতারা।

এছাড়া সদর উপজেলা বিএনপির সভাপতি সিকদার শহিদুল ইসলাম সেলিন, সাধারণ সম্পাদক ফজলুল কবির, সাংগঠনিক সম্পাদক হাসানুল বান্নার নেতৃত্বেও দলীয় নেতাকর্মীরা শোভাযাত্রায় যোগ দেন।
জেলা বিএনপি'র সদস্য সচিব আবুল বাশার খয়ের, জেলা বিএনপির সদস্য ডা. কে এম বাবর, অ্যাডভোকেট তৌফিকুর রহমান, আজিজুর রহমান বেনো, কবিরুল হাসান, জেলা ছাত্রদলের সভাপতি মেকাইল হোসেন ও সাধারণ সম্পাদক সাইফুল ইসলামসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা শোভাযাত্রায় উপস্থিত ছিলেন।
শেষে সভাপতি রিয়াজ উদ্দিন লিপ্টন সকলকে ধন্যবাদ জানিয়ে আনন্দ শোভাযাত্রার সমাপ্তি ঘোষণা করেন।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৫

আপনার মতামত লিখুন