নজর বিডি

জয়পুরহাটে জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত

নভেম্বরেই গণভোটসহ ৫ দফা বাস্তবায়নের দাবিতে জয়পুরহাটে জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত।     মোস্তাফিজুর রহমান ‘জুলাই সনদ বাস্তবায়নের ভিত্তিতে নভেম্বরেই গণভোট আয়োজন এবং পি আর ( প্রপরশনাল রিপ্রেজেন্টেশন) সহ ৫ দফা বাস্তবায়নের দাবিতে জয়পুরহাট জেলা জামায়াতে ইসলামীর আয়োজনে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৭ অক্টোবর) বিকেল ৩ টায় শহরের শহীদ ডা: আবুল কাশেম ময়দানে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশ শেষে বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বাটার মোড়ে এসে শেষ হয়। জেলা সেক্রেটারি গোলাম কিবরিয়া মণ্ডলের সঞ্চালনায় সভাপতিত্ব করেন জেলা আমীর ও জয়পুরহাট-১ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী ফজলুর রহমান সাইদ। সমাবেশে আরো বক্তব্য রাখেন জয়পুরহাট দুই আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এস এম রাশেদুল আলম সবুজ , জেলা সহকারি সেক্রেটার হাসিবুল আলম লিটন, এডভোকেট মামুনুর রশিদ, অফিস সেক্রেটারি মাওলানা আনোয়ার হোসেন ও জেলা পেশাজীবি সভাপতি মোস্তাফিজুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ। প্রধান অতিথি ফজলুর রহমান সাইদ বলেন, নভেম্বরের আগেই জুলাই সনদের যথাযথ বাস্তবায়ন এবং তার ভিত্তিতে নবেম্বরেই গণভোট আয়োজন করতে হবে। গনভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে অনুষ্ঠিত হওয়া মানে জাতির সাথে তামাশা ছাড়া আর কিছুই নয়, তাই আপামর জনতার দাবি উপেক্ষা করে আর কোন প্রহসনের নির্বাচন জনগণ মেনে নেবে না। বক্তারা আরো বলেন, পি.আর ছাড়া নির্বাচন জাতিকে আর একটি স্বৈরাচার উপহার দেবে। জুলাই সনদ বাস্তবায়ন না হলে ২৪ এর ছাত্র-জনতার আত্মত্যাগের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে। বাংলাদেশের মানুষ রঙের পরিবর্তন চায় না শাসনের পরিবর্তন চায়। ৫ দফা বাস্তবায়ন না করে নির্বাচনের দিকে এগোনো মানে গণতন্ত্রের প্রতি অবমাননা। সমাবেশ শেষে একটি বর্ণাঢ্য মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। সমাবেশে বিভিন্ন উপজেলা ও ওয়ার্ড থেকে বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

জয়পুরহাটে জামায়াতের বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ২৭ অক্টোবর ২০২৫

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত