নজর বিডি

আবারও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত ডা.শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামীর নতুন কার্যনির্বাহী মেয়াদ (২০২৬–২০২৮) এর জন্য আবারও আমির নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান। শনিবার (১ নভেম্বর) রাতে দলের প্রধান নির্বাচন কমিশনার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন। জামায়াতের অভ্যন্তরীণ নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে গত ৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশে সদস্যদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ শেষে গণনা সম্পন্ন হয় এবং শনিবার রাতে চূড়ান্ত ফল ঘোষণা করা হয়। নির্বাচনের ফলে ২০২৬–২০২৮ মেয়াদের জন্য ডা. শফিকুর রহমান সর্বাধিক ভোট পেয়ে দলের আমির নির্বাচিত হন। তবে তিনি কত ভোট পেয়েছেন বা অন্য কোনো প্রার্থী ছিলেন কি না, তা প্রকাশ করা হয়নি। ডা. শফিকুর রহমান ২০১৯ সালে প্রথমবার জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হন। পরে ২০২২ সালে দ্বিতীয় দফায় নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে আসছেন। নতুন মেয়াদে তিনি টানা তৃতীয়বারের মতো দলটির সর্বোচ্চ নেতৃত্বে আসীন হলেন। উল্লেখ্য, ব্রিটিশ আমলে ভারতের লাহোরে মাওলানা সैय্যেদ আবুল আ’লা মওদূদীর উদ্যোগে জামায়াতে ইসলামী প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ (তৎকালীন পূর্ব পাকিস্তান) শাখায় প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ৬ জন নেতা আমির হিসেবে দায়িত্ব পালন করেছেন। তারা হলেন— মাওলানা আবদুর রহিম, অধ্যাপক গোলাম আযম, আব্বাস আলী খান (ভারপ্রাপ্ত), মতিউর রহমান নিজামী, মকবুল আহমদ এবং বর্তমান আমির ডা. শফিকুর রহমান।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

আবারও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত ডা.শফিকুর রহমান

প্রকাশের তারিখ : ০২ নভেম্বর ২০২৫

featured Image
বাংলাদেশ জামায়াতে ইসলামীর নতুন কার্যনির্বাহী মেয়াদ (২০২৬–২০২৮) এর জন্য আবারও আমির নির্বাচিত হয়েছেন ডা. শফিকুর রহমান। শনিবার (১ নভেম্বর) রাতে দলের প্রধান নির্বাচন কমিশনার ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাছুম আনুষ্ঠানিকভাবে এ ফলাফল ঘোষণা করেন। জামায়াতের অভ্যন্তরীণ নির্বাচন কমিশনের তত্ত্বাবধানে গত ৯ অক্টোবর থেকে ২৫ অক্টোবর পর্যন্ত সারাদেশে সদস্যদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। গোপন ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ শেষে গণনা সম্পন্ন হয় এবং শনিবার রাতে চূড়ান্ত ফল ঘোষণা করা হয়। নির্বাচনের ফলে ২০২৬–২০২৮ মেয়াদের জন্য ডা. শফিকুর রহমান সর্বাধিক ভোট পেয়ে দলের আমির নির্বাচিত হন। তবে তিনি কত ভোট পেয়েছেন বা অন্য কোনো প্রার্থী ছিলেন কি না, তা প্রকাশ করা হয়নি। ডা. শফিকুর রহমান ২০১৯ সালে প্রথমবার জামায়াতে ইসলামীর আমির নির্বাচিত হন। পরে ২০২২ সালে দ্বিতীয় দফায় নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করে আসছেন। নতুন মেয়াদে তিনি টানা তৃতীয়বারের মতো দলটির সর্বোচ্চ নেতৃত্বে আসীন হলেন। উল্লেখ্য, ব্রিটিশ আমলে ভারতের লাহোরে মাওলানা সैय্যেদ আবুল আ’লা মওদূদীর উদ্যোগে জামায়াতে ইসলামী প্রতিষ্ঠিত হয়। বাংলাদেশ (তৎকালীন পূর্ব পাকিস্তান) শাখায় প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ৬ জন নেতা আমির হিসেবে দায়িত্ব পালন করেছেন। তারা হলেন— মাওলানা আবদুর রহিম, অধ্যাপক গোলাম আযম, আব্বাস আলী খান (ভারপ্রাপ্ত), মতিউর রহমান নিজামী, মকবুল আহমদ এবং বর্তমান আমির ডা. শফিকুর রহমান।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত