নজর বিডি

বিএনপির ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকায় জায়গা পাননি রুহুল কবীর রিজভী

রাজনীতি  

তালিকায় জায়গা পাননি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

স্টাফ রিপোর্টারঃ সুমাইয়া নূর প্রভা 
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অবাক করা বিষয় হলো, ঘোষিত এই তালিকায় জায়গা পাননি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, “আজ আমরা ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করছি। তবে এটি চূড়ান্ত নয়। যেসব আসনে এখনো প্রার্থী ঘোষণা করা হয়নি, সেখানে যুগপৎ আন্দোলনে থাকা অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে প্রার্থী নির্ধারণ করা হবে। প্রয়োজনে ঘোষিত আসনেও পরিবর্তন আসতে পারে।” এর আগে দুপুর সাড়ে ১২টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্থায়ী কমিটির দীর্ঘ আলোচনার পরেই সম্ভাব্য প্রার্থীদের তালিকা চূড়ান্ত করা হয় বলে জানা গেছে। দলীয় সূত্রে জানা যায়, আসনভিত্তিক প্রার্থীদের জনপ্রিয়তা, সাংগঠনিক দক্ষতা এবং এলাকায় গ্রহণযোগ্যতা বিবেচনা করেই প্রাথমিকভাবে এই তালিকা তৈরি করা হয়েছে।চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণার আগে জোটভুক্ত দলগুলোর সঙ্গে আরও কয়েক দফা আলোচনার পর বিএনপি আবারও তালিকায় পরিবর্তন আনতে পারে বলে জানিয়েছেন দলীয় নেতারা।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

বিএনপির ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীর তালিকায় জায়গা পাননি রুহুল কবীর রিজভী

প্রকাশের তারিখ : ০৩ নভেম্বর ২০২৫

featured Image

রাজনীতি  

তালিকায় জায়গা পাননি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী।

স্টাফ রিপোর্টারঃ সুমাইয়া নূর প্রভা 
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সোমবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তালিকা প্রকাশ করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। অবাক করা বিষয় হলো, ঘোষিত এই তালিকায় জায়গা পাননি দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব বলেন, “আজ আমরা ২৩৭ আসনে সম্ভাব্য প্রার্থীদের নাম ঘোষণা করছি। তবে এটি চূড়ান্ত নয়। যেসব আসনে এখনো প্রার্থী ঘোষণা করা হয়নি, সেখানে যুগপৎ আন্দোলনে থাকা অন্যান্য রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে প্রার্থী নির্ধারণ করা হবে। প্রয়োজনে ঘোষিত আসনেও পরিবর্তন আসতে পারে।” এর আগে দুপুর সাড়ে ১২টায় গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলের জাতীয় স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে লন্ডন থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সভাপতিত্ব করেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্থায়ী কমিটির দীর্ঘ আলোচনার পরেই সম্ভাব্য প্রার্থীদের তালিকা চূড়ান্ত করা হয় বলে জানা গেছে। দলীয় সূত্রে জানা যায়, আসনভিত্তিক প্রার্থীদের জনপ্রিয়তা, সাংগঠনিক দক্ষতা এবং এলাকায় গ্রহণযোগ্যতা বিবেচনা করেই প্রাথমিকভাবে এই তালিকা তৈরি করা হয়েছে।চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণার আগে জোটভুক্ত দলগুলোর সঙ্গে আরও কয়েক দফা আলোচনার পর বিএনপি আবারও তালিকায় পরিবর্তন আনতে পারে বলে জানিয়েছেন দলীয় নেতারা।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত