জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন ও জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারিসহ পাঁচ দফা দাবিতে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসকে স্মারকলিপি দিতে জামায়াতে ইসলামীসহ আট দলের প্রতিনিধিরা আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবন ‘যমুনা’য় গেছেন।
বৃহস্পতিবার দুপুর পৌনে ১টার দিকে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে আট দলের একটি প্রতিনিধিদল যমুনায় পৌঁছায়।
এর আগে সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে আট দলের নেতাকর্মীরা পল্টন মোড়ে জড়ো হন। সেখান থেকে মিছিল নিয়ে তারা যমুনার উদ্দেশে যাত্রা শুরু করলে দুপুর ১২টা ৪৫ মিনিটে মৎস্য ভবন মোড়ে এসে পুলিশ মিছিলটি আটকে দেয়। পরে সেখানেই মিছিল অবস্থান রেখে প্রতিনিধিদল স্মারকলিপি নিয়ে যমুনার দিকে অগ্রসর হয়।
নেতাকর্মীদের অবস্থান ও মিছলের কারণে আশপাশের এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়েছে বলে জানা গেছে।
১) জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজন এবং জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি
২) অন্তর্বর্তী সরকারের মেয়াদে রাজনৈতিক হয়রানি ও গ্রেপ্তার বন্ধ
৩) নির্বাচনে সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত
৪) ধর্মীয় স্বাধীনতা নিশ্চিত
৫) রাজনৈতিক সংগঠনের গণতান্ত্রিক কর্মকাণ্ডে বাধাহীনতা নিশ্চিত
আট দলের ধারাবাহিক যুগপৎ আন্দোলনের মূল লক্ষ্য হচ্ছে—এ পাঁচ দফা দাবি বাস্তবায়ন নিশ্চিত করা।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৬ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন