শ্রীমঙ্গলে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৭ নভেম্বর) রাতে শহরের মহসিন নিবাসের হলরুমে আলোচনা সভার আয়োজন করে স্থানীয় বিএনপি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য, শ্রীমঙ্গল পৌরসভার সাবেক মেয়র ও ন্যাশনাল টি কোম্পানির পরিচালক মো. মহসিন মিয়া মধু।
[caption id="attachment_16243" align="alignnone" width="390"]
শ্রীমঙ্গলে বিপ্লব দিবসের আলোচনা সভা,ছবি-নজরবিডি।[/caption]
কমলগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুল মঈন ফারুকের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন— শ্রীমঙ্গল উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আতিকুর রহমান জরিফ, মৌলভীবাজার জেলা তাঁতী দলের আহ্বায়ক আতাউর রহমান চৌধুরী, শ্রীমঙ্গল উপজেলা বিএনপির নেতা আব্দুল মোছাব্বির, মো. আবুল হোসেন, মোবারক হোসেন, শ্রীমঙ্গল পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল জব্বার আজাদ, আহ্বায়ক কমিটির সদস্য মীর এম এ সালাম, আলকাছ মিয়া, নজরুল ইসলাম ও টিটু দাসসহ আরও অনেকে।
অনুষ্ঠানে শ্রীমঙ্গল উপজেলা, পৌর, ইউনিয়ন ও ওয়ার্ড বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এছাড়া উপজেলার কালীঘাট ইউনিয়নের বিভিন্ন চা-বাগান থেকে পাঁচ শতাধিক নারী-পুরুষ চা শ্রমিক সভায় অংশ নেন।
মতবিনিময় সভার প্রধান অতিথি ও সাবেক মেয়র মহসিন মিয়া মধু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনা করেন। তিনি বলেন, “সুন্দর ও উন্নত বাংলাদেশ নির্মাণে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে।”

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন