নজর বিডি

ঢাকা–১৮ আসনে খেলাফত মজলিসের দেওয়াল ঘড়ি মার্কায় মোটরবাইক শোভাযাত্রা

ঢাকা–১৮ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা সাইফুদ্দিন আহমেদ খন্দকার-এর পক্ষে আজ দুপুর ২টায় উত্তরা আজমপুর থেকে বড় ধরনের মোটরবাইক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

এ শোভাযাত্রা ‘দেওয়াল ঘড়ি’ মার্কাকে ঘিরে বিভিন্ন সেক্টর অতিক্রম করে এলাকার মানুষদের মধ্যে ব্যাপক উৎসাহ ও সমর্থন সৃষ্টি করেছে।

শোভাযাত্রাটি আজমপুর থেকে শুরু করে রাজলক্ষ্মী, জসীমউদ্দীন, উত্তরা ৩, ৫, ১৩ ও ১৪ নম্বর সেক্টর অতিক্রম করে হাউজ বিল্ডিং—আব্দুল্লাহপুর হয়ে দক্ষিণ খান মাজার চৌরাস্তা প্রদক্ষিণ করে। পরে পুনরায় আজমপুরে এসে এক সমাবেশের মাধ্যমে এর সমাপ্তি হয়।

শোভাযাত্রায় প্রধান অতিথি ছিলেন অধ্যাপক মাওলানা সাইফুদ্দিন আহমেদ খন্দকার। সভাপতিত্ব করেন খেলাফত মজলিস উত্তরা জোন পরিচালক এনামুল হক হাসান। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ–সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ খন্দকার, লেফটেন্যান্ট কর্ণেল ইমদাদুল হক, জনাব আবুল হোসেন, মাওলানা ফারুক আহমেদ ভূঁইয়া, হাজী নূর হোসাইন, আমির আলী হাওলাদার, ছাত্রনেতা ইসমাইল খন্দকার, যুবনেতা হুজাইফা আল হেজাজি, শ্রমিক নেতা সাবের উদ্দিন, ইঞ্জিনিয়ার হাসিব, একে আজাদ প্রমুখ।

প্রচার মিছিলে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ শোভাযাত্রাটিকে প্রাণবন্ত ও গতিময় করেছে। উপস্থিত মানুষদের স্বতঃস্ফূর্ত সমর্থন প্রার্থীর প্রচার কার্যক্রমকে আরও শক্তিশালী করেছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

ঢাকা–১৮ আসনে খেলাফত মজলিসের দেওয়াল ঘড়ি মার্কায় মোটরবাইক শোভাযাত্রা

প্রকাশের তারিখ : ২৮ নভেম্বর ২০২৫

featured Image

ঢাকা–১৮ আসনে খেলাফত মজলিস মনোনীত প্রার্থী অধ্যাপক মাওলানা সাইফুদ্দিন আহমেদ খন্দকার-এর পক্ষে আজ দুপুর ২টায় উত্তরা আজমপুর থেকে বড় ধরনের মোটরবাইক শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

এ শোভাযাত্রা ‘দেওয়াল ঘড়ি’ মার্কাকে ঘিরে বিভিন্ন সেক্টর অতিক্রম করে এলাকার মানুষদের মধ্যে ব্যাপক উৎসাহ ও সমর্থন সৃষ্টি করেছে।

শোভাযাত্রাটি আজমপুর থেকে শুরু করে রাজলক্ষ্মী, জসীমউদ্দীন, উত্তরা ৩, ৫, ১৩ ও ১৪ নম্বর সেক্টর অতিক্রম করে হাউজ বিল্ডিং—আব্দুল্লাহপুর হয়ে দক্ষিণ খান মাজার চৌরাস্তা প্রদক্ষিণ করে। পরে পুনরায় আজমপুরে এসে এক সমাবেশের মাধ্যমে এর সমাপ্তি হয়।

শোভাযাত্রায় প্রধান অতিথি ছিলেন অধ্যাপক মাওলানা সাইফুদ্দিন আহমেদ খন্দকার। সভাপতিত্ব করেন খেলাফত মজলিস উত্তরা জোন পরিচালক এনামুল হক হাসান। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ–সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন আহমেদ খন্দকার, লেফটেন্যান্ট কর্ণেল ইমদাদুল হক, জনাব আবুল হোসেন, মাওলানা ফারুক আহমেদ ভূঁইয়া, হাজী নূর হোসাইন, আমির আলী হাওলাদার, ছাত্রনেতা ইসমাইল খন্দকার, যুবনেতা হুজাইফা আল হেজাজি, শ্রমিক নেতা সাবের উদ্দিন, ইঞ্জিনিয়ার হাসিব, একে আজাদ প্রমুখ।

প্রচার মিছিলে সর্বস্তরের মানুষের অংশগ্রহণ শোভাযাত্রাটিকে প্রাণবন্ত ও গতিময় করেছে। উপস্থিত মানুষদের স্বতঃস্ফূর্ত সমর্থন প্রার্থীর প্রচার কার্যক্রমকে আরও শক্তিশালী করেছে।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত