ড. বাবর বলেন, “আমাদের নিজেদের মধ্যেই ছদ্মবেশে এমন কিছু মানুষ রয়েছে যারা চায় না বিএনপি আগামী নির্বাচনে ভালো করুক। কিন্তু তৃণমূলের নেতাকর্মীরা সব চক্রান্ত ভেদ করে ঐক্যবদ্ধ হলে ধানের শীষের বিজয় নিশ্চিত হবে।”
তিনি আরও জানান, ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও তারেক রহমান মনোনীত প্রার্থীকে বিজয়ী করতে দলীয় নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।
তারেক রহমান ঘোষিত ৩১ দফা সংস্কার বাস্তবায়নে তৃণমূল নেতাকর্মীদের গুরুত্বপূর্ণ ভূমিকার কথা উল্লেখ করে ড. বাবর বলেন, “কিছু মুখোশধারী নেতার চক্রান্ত থাকলেও তৃণমূল নেতাকর্মীদের ওপরই দলের ভবিষ্যৎ নির্ভর করছে।”
বক্তব্যে তিনি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের স্বপ্নের বাংলাদেশ গড়তে সকল ভেদাভেদ ভুলে ঐক্যের আহ্বান জানান।
নিজেকে জনগণের সেবক হিসেবে উপস্থাপন করে তিনি বলেন, “জনগণের সেবক বা আপনাদের গোলাম হয়ে থাকতে চাই। ধানের শীষ প্রতীকে আমাকে এমপি হিসেবে নির্বাচিত করলে গোপালগঞ্জ সদর হাসপাতালে সপ্তাহে দুই দিনের বদলে প্রতিদিন অপারেশনের ব্যবস্থা করা হবে।”
তিনি গোপালগঞ্জবাসীর উদ্দেশে বলেন, “অন্তত একবার তিনটি আসনেই ধানের শীষ প্রতীকে ভোট দিন। কাজ না করলে জনগণ আমাকে তাড়িয়ে দেবে—এ প্রতিশ্রুতি দিচ্ছি।”

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন