খুলনা, ১ ডিসেম্বর ২০২৫:
তিনি সোমবার বিকেলে আন্দোলনরত ৮ দলের উদ্যোগে খুলনা বাবরী চত্বরে আয়োজিত বিভাগীয় সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। সমাবেশে সভাপতিত্ব করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর পীরসাহেব চরমোনাই মুফতী সৈয়দ মো. রেজাউল করিম।
সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক, খেলাফত মজলিসের সিনিয়র নায়েবে আমীর মাওলানা সাখাওয়াত হোসাইন, ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ, জাগপার, বিডিপি ও জামায়াতের অন্যান্য নেতারা।

জামায়াত আমীর বলেন, “৫ আগস্ট বিপ্লবের পর একটি গোষ্ঠী জনগণের ওপর দাপট চালাচ্ছে। চাঁদাবাজি ও দুর্নীতি চলছে। কিন্তু কোনো ইসলামি দলের ওপর চাঁদাবাজির তকমা লাগেনি। এবার তরুণ ভোটারদের ভোটের অধিকার রক্ষা করতে আমরা পূর্ণ প্রস্তুত।”
তিনি তরুণদের উদ্দেশ্যে বলেন, “তোমাদের হাতে দেশ তুলে দিতে চাই। তাই নিজেরাই প্রস্তুত হও। তোমরা শুধু চাকরি করবে না, বরং দেশের ভবিষ্যতও গড়বে।”
পীরসাহেব চরমোনাই বলেন, “ফেব্রুয়ারির নির্বাচনের জন্য আমরা সম্পূর্ণ প্রস্তুত। কেউ গুন্ডামি, কেন্দ্র দখল বা ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় বসতে পারবে না।”
বিশেষ অতিথি আল্লামা মামুনুল হক বলেন, “বাংলাদেশ এখন দুই ভাগে বিভক্ত—৭২-এর বাকশালপন্থি ও ২০২৪ সালের বিপ্লবপন্থি। নির্বাচনের আগে গণভোট আয়োজন করা উচিত। আমরা সকলের জন্য বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করি।”

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০১ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন