দোয়া মাহফিলের আয়োজন করেছে বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদল (UIU, DIU, UITS) এবং এতে হাফেজ ও এতিম শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ছাত্রদলের সভাপতি মোঃ আবু হোরায়রা, সহ-সভাপতি ফেরদৌস মাহমুদ রুবেল, যুগ্ম সাধারণ সম্পাদক রিপন পাশা সহ অন্যান্য শাখার নেতৃবৃন্দ।
সভায় বক্তব্য রাখতে গিয়ে মোঃ আবু হোরায়রা বলেন, “দেশের ক্রান্তিলগ্নে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা অত্যন্ত জরুরি। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন, এজন্য সবার কাছে দোয়া চাইছি।”
মাহফিল শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মিষ্টিমুখ করানো হয় এবং আর্থিক সহায়তা প্রদান করা হয়। উল্লেখ্য, দেশের সকল বেসরকারি বিশ্ববিদ্যালয়ে গতকাল একদিনের দোয়া মাহফিল কর্মসূচি ঘোষণার অংশ হিসেবে আজকের অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০২ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন