বাংলাদেশ
জেলার খবর, ঢাকা বিভাগ, গোপালগঞ্জ -০১
ইতিমধ্যেই আসন্ন ত্রয়োদশ জাতীয় নির্বাচন এ (এনসিপি)’র ব্যানারে গোপালগঞ্জ-১ (মুকসুদপুর–কাশিয়ানী) আসনে রাজনৈতিক যাত্রা শুরু করেছেন ফ্যাশন ডিজাইনার ইশতিয়াক আজীম...
ভ্রাম্যমাণ প্রতিনিধি: রহমাতুল্লাহ সেখ
প্রকাশ: ০৪ ডিসেম্বর, ২০২৫
মানবসেবাকে কেন্দ্র করে গড়ে ওঠা ব্যক্তিগত মূল্যবোধ ও দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা নিয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র ব্যানারে গোপালগঞ্জ-১ (মুকসুদপুর–কাশিয়ানী) আসনে রাজনৈতিক যাত্রা শুরু করেছেন ফ্যাশন ডিজাইনার ইশতিয়াক আজীম।
শৈশব থেকেই মানুষের সঙ্গে মিশে থাকা এবং নিজের উদ্যোগে সামাজিক কাজ করার প্রবণতা তাঁর জীবনের অন্যতম বৈশিষ্ট্য। দলীয় রাজনীতির বাইরে থেকেই বহু বছর তিনি মানবসেবাকে প্রাধান্য দিয়ে ব্যক্তিগত অবস্থান তৈরি করেন। আগস্ট–পরবর্তী নতুন রাজনৈতিক পরিস্থিতি তাঁকে আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যুক্ত হওয়ার সুযোগ এনে দেয়, আর সেই সুযোগ কাজে লাগিয়ে এনসিপি’র মনোনয়ন প্রত্যাশী হিসেবে মাঠে নেমেছেন তিনি।
শিক্ষা ও কর্মজীবন
১৯৮৫ সালে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার অর্জুনদাহ গ্রামে জন্মগ্রহণ করেন ইশতিয়াক আজীম। অরাজনৈতিক ও সাধারণ পরিবারে বেড়ে ওঠা তিনি বাবার মূল্যবোধ থেকে মানবিকতা ও ন্যায়পরায়ণতার শিক্ষা পেয়েছেন। তাঁর বাবা, মেজর (অব.) কাতেব আলী শেখ, এলাকায় একজন সৎ ও সুনামের অধিকারী ব্যক্তি হিসেবে সম্মানিত।
ইশতিয়াক আজীম বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেকনোলজি (বিইউএফটি) থেকে ফ্যাশন ডিজাইনে স্নাতক সম্পন্ন করেন। প্রায় ১৮ বছরের পেশাগত জীবনে তিনি দেশি ও আন্তর্জাতিক বিভিন্ন স্বনামধন্য প্রতিষ্ঠানে ফ্যাশন ডিজাইন বিভাগের বিভাগীয় প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। পেশাগত সফলতা ও আন্তর্জাতিক অভিজ্ঞতা তাঁকে সুসংগঠিত, সৃজনশীল ও দায়িত্বশীল নেতৃত্বের ধারণা দিয়েছে।
রাজনৈতিক সম্পৃক্ততা
২০২৫ সালের জুন মাস থেকে তিনি তরুণমুখী জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র আনুষ্ঠানিক রাজনীতিতে যুক্ত হন। বর্তমানে তিনি দলের গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার যুগ্ম সমন্বয়কারীর দায়িত্ব পালন করছেন। সংগঠন নির্মাণে তিনি সরাসরি মাঠে কাজ করছেন—
মুকসুদপুর থানার ১৭টি ইউনিয়নে
কাশিয়ানী থানার ৭টি ইউনিয়নে
দলীয় কাঠামো শক্তিশালী করা, তরুণদের সম্পৃক্ত করা এবং মাঠপর্যায়ের কর্মীদের সুসংগঠিত করতে তিনি নিয়মিত কাজ করছেন।
মনোনয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা
১৩ নভেম্বর তিনি আনুষ্ঠানিকভাবে এনসিপি’র মনোনয়ন ফরম সংগ্রহ করেন। মনোনয়ন গ্রহণের পর প্রতিক্রিয়ায় তিনি বলেন—
“ব্যক্তিগত লাভের জন্য নয়, মানুষের কল্যাণ ও এলাকার সার্বিক উন্নয়নের লক্ষ্য নিয়েই রাজনীতিতে এসেছি। সততা, নিষ্ঠা ও দায়িত্ববোধ নিয়ে গোপালগঞ্জ-১ আসনে দলমত নির্বিশেষে সকলের সঙ্গে কাজ করতে চাই।”
তিনি আরও জানান, মানবসেবা ও উন্নয়নের রাজনীতি তাঁর মূল অঙ্গীকার, আর এজন্য এলাকাবাসীর দোয়া ও সমর্থনই তাঁর সবচেয়ে বড় শক্তি।
এদিকে গোপালগঞ্জ-১ আসনে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)’র সম্ভাব্য এমপি প্রার্থী ইশতিয়াক তাজিম বিভিন্ন সময়ে মুকসুদপুর –কাশিয়ানী অঞ্চলে মতবিনিময় সভায় অংশগ্রহণ করছেন এবং
[caption id="attachment_16972" align="aligncenter" width="300"]
ছবি: নজরবিডি ডট কম[/caption]
সভায় ইশতিয়াক তাজিম এলাকাবাসীর সমস্যা, উন্নয়ন চাহিদা ও প্রত্যাশা মনোযোগ দিয়ে শুনছেন। তিনি বলেন,
“এলাকার সামগ্রিক উন্নয়ন ও জনগণের সেবায় কাজ করতে চাই।”
একই সাথে জনগণ রাস্তা–ঘাটের উন্নয়ন, মানসম্মত শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষিসহ বিভিন্ন খাতের চাহিদা তুলে ধরছেন।
স্থানীয়রা মনে করছেন,তাজিমের মাঠপর্যায়ে সক্রিয়তা স্থানীয় রাজনীতিতে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
[caption id="attachment_16973" align="aligncenter" width="300"]
ছবি: নজর বিডি ডট কম[/caption]
বিষয়:
ফ্যাশন ডিজাইনার ইশতিয়াক আজীম
আপনার মতামত লিখুন