নজর বিডি

খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি

খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি

ঢাকায় অবতরণের অনুমতি পেল এয়ার অ্যাম্বুলেন্স

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার জন্য নির্ধারিত এয়ার অ্যাম্বুলেন্সটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের আনুষ্ঠানিক অনুমতি পেয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, কাতার সরকারের পৃষ্ঠপোষকতায় জার্মানিভিত্তিক এফএআই এভিয়েশন গ্রুপ থেকে ভাড়া করা বিশেষ এই এয়ার অ্যাম্বুলেন্সটি মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকালে ঢাকায় পৌঁছাতে পারে। বিমানবন্দরে এর অবতরণ ও গ্রাউন্ড হ্যান্ডলিংয়ের সব প্রস্তুতিও সম্পন্ন হয়েছে বলে জানা যায়।

মেডিকেল টিমের সিদ্ধান্তই চূড়ান্ত

তবে খালেদা জিয়াকে এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে পাঠানোর সময় এখনো নির্ধারিত হয়নি। চিকিৎসাসংশ্লিষ্ট একাধিক সূত্র জানায়, তার লন্ডন যাত্রা সম্পূর্ণই নির্ভর করছে মেডিকেল টিমের মূল্যায়ন ও প্রস্তুতির ওপর।
মেডিকেল বোর্ড ‘গ্রিন সিগন্যাল’ দিলে যে কোনো সময়ই তার বিদেশযাত্রা চূড়ান্ত হতে পারে।

২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি

৭৯ বছর বয়সী সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া ২৩ নভেম্বর থেকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ডে রয়েছেন বাংলাদেশি চিকিৎসকদের পাশাপাশি লন্ডন ও চীন থেকে আগত বিশেষজ্ঞ চিকিৎসকরাও।

তবে তার শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল হলেও ঝুঁকিমুক্ত নয়—এমন মন্তব্য করেছে মেডিকেল বোর্ডের একাধিক সদস্য। উন্নত চিকিৎসার লক্ষ্যে তাকে লন্ডনে নেওয়ার পরিকল্পনা থাকলেও বোর্ড এখনো চূড়ান্ত সিদ্ধান্ত দেয়নি।

চূড়ান্ত অনুমতি মিললেই এয়ার অ্যাম্বুলেন্সে করে তার লন্ডন যাত্রা শুরু হবে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার প্রস্তুতি

প্রকাশের তারিখ : ০৮ ডিসেম্বর ২০২৫

featured Image

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত