রাষ্ট্রপতির কার্যালয় জানায়, বুধবার (১০ ডিসেম্বর) বঙ্গভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে সিইসি এ. এম. এম. নাসির উদ্দিনের সঙ্গে ছিলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার এবং ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। তারা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট আয়োজনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন।
রাষ্ট্রপতি কমিশনের প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেন।
এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদ, রাষ্ট্রপতির কার্যালয়ের সচিব খান মো. নূরুল আমীন এবং রাষ্ট্রপতির সামরিক সচিব মেজর জেনারেল মোহাম্মদ আদিল চৌধুরী।
পরে নির্বাচন কমিশন ভবনে সাংবাদিকদের ব্রিফিংয়ে ইসি সচিব আখতার আহমেদ বলেন, একই দিনে জাতীয় নির্বাচন ও গণভোট আয়োজন, ব্যালটের রং, ভোট গণনা পদ্ধতি এবং রাজনৈতিক দলের নিবন্ধন–এসব বিষয় রাষ্ট্রপতিকে জানিয়েছেন সিইসি। এসব বিষয়ে রাষ্ট্রপতি সন্তোষ প্রকাশ করেছেন।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১০ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন