বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে ঝিগাতলার জান্নাতী ছাত্রী হোস্টেল থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এর আগে, বুধবার (১৭ ডিসেম্বর) রাত ১১টা ৩৮ মিনিটে জান্নাত আরা রুমী নিজের ফেসবুক পেজে একটি পোস্ট দেন। সেখানে তিনি লেখেন, “ইয়া আল্লাহ। হাদিকে ভাইকে আমাদের খুব দরকার।” মৃত্যুর আগে তার এই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার সৃষ্টি করেছে।
হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, ঝিগাতলা পুরান কাঁচাবাজার সংলগ্ন একটি ছাত্রী হোস্টেল থেকে জান্নাত আরা রুমী নামে এক তরুণীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি জানান, রুমী জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ধানমন্ডি থানার যুগ্ম সম্পাদিকা ছিলেন।
ওসি আরও বলেন, আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১৮ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন