নজর বিডি

নড়াইলে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ

নজরবিডি। নড়াইল:

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নড়াইলের লোহাগড়া উপজেলায় দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের মিঠাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. মাহফুজুর রহমানের উদ্যোগে এই আয়োজন করা হয়।

দোয়া মাহফিল শেষে এলাকার প্রায় ৫০০ জন অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। এ সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু ও দেশবাসীর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নলদী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মশিয়ার রহমান মোল্যা, সাধারণ সম্পাদক হেমায়েত হোসেন মোল্যা, সাবেক সাধারণ সম্পাদক মো. রাজ্জাক বিশ্বাস, লোহাগড়া উপজেলা বিএনপির সহ ছাত্র বিষয়ক সম্পাদক মো. আশরাফুল বিশ্বাস, নড়াইল জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য খান মেজবাহ উদ্দিন, লোহাগড়া উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মো. আতিয়ার বিশ্বাস, যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক জান্নাতুল বিশ্বাস।

এছাড়াও নলদী ইউনিয়ন পরিষদের সদস্য মো. মিজানুর রহমান, মো. জাহাঙ্গীর খান খোকন, আহাদ বিশ্বাসসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

নড়াইলে খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া ও শীতবস্ত্র বিতরণ

প্রকাশের তারিখ : ১৯ ডিসেম্বর ২০২৫

featured Image

নজরবিডি। নড়াইল:

বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নড়াইলের লোহাগড়া উপজেলায় দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।

শুক্রবার (১৯ ডিসেম্বর) সকালে লোহাগড়া উপজেলার নলদী ইউনিয়নের মিঠাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবী দলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মো. মাহফুজুর রহমানের উদ্যোগে এই আয়োজন করা হয়।

দোয়া মাহফিল শেষে এলাকার প্রায় ৫০০ জন অসহায় ও দরিদ্র মানুষের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়। এ সময় দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা, দীর্ঘায়ু ও দেশবাসীর কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নলদী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি মশিয়ার রহমান মোল্যা, সাধারণ সম্পাদক হেমায়েত হোসেন মোল্যা, সাবেক সাধারণ সম্পাদক মো. রাজ্জাক বিশ্বাস, লোহাগড়া উপজেলা বিএনপির সহ ছাত্র বিষয়ক সম্পাদক মো. আশরাফুল বিশ্বাস, নড়াইল জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সদস্য খান মেজবাহ উদ্দিন, লোহাগড়া উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মো. আতিয়ার বিশ্বাস, যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক জান্নাতুল বিশ্বাস।

এছাড়াও নলদী ইউনিয়ন পরিষদের সদস্য মো. মিজানুর রহমান, মো. জাহাঙ্গীর খান খোকন, আহাদ বিশ্বাসসহ বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত