নজর বিডি

হাদি হত্যাকাণ্ডের সঙ্গে লীগ ও ‘র’ জড়িত— খেলাফত ছাত্র মজলিস।

নিজস্ব প্রতিবেদক: ঢাকা।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের নেপথ্যে আওয়ামী লীগ এবং ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ (RAW) জড়িত বলে দাবি করেছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস।

শুক্রবার (১৯ ডিসেম্বর) জুম্মার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত এক বিক্ষোভ মিছিল থেকে সংগঠনটির সাবেক কেন্দ্রীয় সভাপতি মোল্লা খালিদ সাইফুল্লাহ এই দাবি জানান।

হাদি হত্যাকাণ্ডের খুনিদের গ্রেপ্তার, অবৈধ অস্ত্র উদ্ধার ও আওয়ামী সন্ত্রাসীদের দমনের দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

সমাবেশে মোল্লা খালিদ সাইফুল্লাহ বিচার ব্যবস্থার সমালোচনা করে বলেন, "এই বিচার ব্যবস্থার দুর্বলতার কারণে খুনি ফয়সাল দুইবার জামিন পেয়েছে। খুনিদের যারা দেশত্যাগে সাহায্য করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।" এসময় তিনি বর্তমান স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টার পদত্যাগ দাবি করেন।

সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি আরও বলেন, "লোক দেখানো বিচার বাদ দিন। সালমান এফ রহমানসহ যে সব সন্ত্রাসীরা কারাগারে আছে, তাদের দ্রুত ফাঁসি কার্যকর করুন। বিদেশে থাকা হাসিনা বা কামালকে আনার নাটকের প্রয়োজন নেই, দেশে যারা আছে তাদের বিচার করলেই সন্ত্রাসীরা দমে যাবে।"

ভারতের প্রসঙ্গে তিনি বলেন, "ভারতের সঙ্গে যুদ্ধ করার সামর্থ্য আমাদের আছে। আমরা কেবল সেভেন সিস্টার্স নয়, প্রয়োজনে দিল্লির লাল কেল্লা দখল করব।"

সংবাদমাধ্যমের সঙ্গে ভুল বোঝাবুঝির বিষয়ে তিনি স্পষ্ট করেন যে, তারা মিডিয়ার বিরোধী নন এবং তৌহিদি জনতা নয় বরং সাধারণ ছাত্র-জনতাই গতকালের ঘটনায় সম্পৃক্ত ছিল।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

হাদি হত্যাকাণ্ডের সঙ্গে লীগ ও ‘র’ জড়িত— খেলাফত ছাত্র মজলিস।

প্রকাশের তারিখ : ১৯ ডিসেম্বর ২০২৫

featured Image
নিজস্ব প্রতিবেদক: ঢাকা।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হত্যাকাণ্ডের নেপথ্যে আওয়ামী লীগ এবং ভারতের গোয়েন্দা সংস্থা ‘র’ (RAW) জড়িত বলে দাবি করেছে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস।

শুক্রবার (১৯ ডিসেম্বর) জুম্মার নামাজ শেষে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে আয়োজিত এক বিক্ষোভ মিছিল থেকে সংগঠনটির সাবেক কেন্দ্রীয় সভাপতি মোল্লা খালিদ সাইফুল্লাহ এই দাবি জানান।

হাদি হত্যাকাণ্ডের খুনিদের গ্রেপ্তার, অবৈধ অস্ত্র উদ্ধার ও আওয়ামী সন্ত্রাসীদের দমনের দাবিতে এই বিক্ষোভ কর্মসূচি পালিত হয়।

সমাবেশে মোল্লা খালিদ সাইফুল্লাহ বিচার ব্যবস্থার সমালোচনা করে বলেন, "এই বিচার ব্যবস্থার দুর্বলতার কারণে খুনি ফয়সাল দুইবার জামিন পেয়েছে। খুনিদের যারা দেশত্যাগে সাহায্য করেছে, তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।" এসময় তিনি বর্তমান স্বরাষ্ট্র ও আইন উপদেষ্টার পদত্যাগ দাবি করেন।

সরকারের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি আরও বলেন, "লোক দেখানো বিচার বাদ দিন। সালমান এফ রহমানসহ যে সব সন্ত্রাসীরা কারাগারে আছে, তাদের দ্রুত ফাঁসি কার্যকর করুন। বিদেশে থাকা হাসিনা বা কামালকে আনার নাটকের প্রয়োজন নেই, দেশে যারা আছে তাদের বিচার করলেই সন্ত্রাসীরা দমে যাবে।"

ভারতের প্রসঙ্গে তিনি বলেন, "ভারতের সঙ্গে যুদ্ধ করার সামর্থ্য আমাদের আছে। আমরা কেবল সেভেন সিস্টার্স নয়, প্রয়োজনে দিল্লির লাল কেল্লা দখল করব।"

সংবাদমাধ্যমের সঙ্গে ভুল বোঝাবুঝির বিষয়ে তিনি স্পষ্ট করেন যে, তারা মিডিয়ার বিরোধী নন এবং তৌহিদি জনতা নয় বরং সাধারণ ছাত্র-জনতাই গতকালের ঘটনায় সম্পৃক্ত ছিল।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত