নিজস্ব প্রতিবেদক, ঢাকা:
বিমানবন্দর সূত্র জানায়, যাত্রাপথে তিনি কাতারের দোহা বিমানবন্দরে কয়েক ঘণ্টা ট্রানজিট বিরতি নেবেন। ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
বিএনপি দলীয় সূত্রে জানা গেছে, ডা. জুবাইদা রহমানের এই যাত্রা মূলত তারেক রহমানকে সঙ্গে নিয়ে দেশে ফেরার প্রস্তুতির অংশ। আগামী ২৫ ডিসেম্বর তারেক রহমানের সঙ্গে তিনি পুনরায় দেশে ফিরবেন।
দীর্ঘ প্রবাস জীবন শেষে ২৫ ডিসেম্বর দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরই মধ্যে তিনি ট্রাভেল পাস সংগ্রহ করেছেন এবং পরিবারের সদস্যসহ মোট ৬ জনের জন্য বিমানের টিকিট বুক করেছেন। বিএনপি চেয়ারপারসনের একান্ত সচিব আব্দুস সাত্তার জানান, তারেক রহমান তার মেয়ে জাইমা রহমানকে সঙ্গে নিয়ে লন্ডন থেকে সিলেট হয়ে ঢাকায় ফিরবেন।
বাংলাদেশ বিমানের একটি নিয়মিত বাণিজ্যিক ফ্লাইটে আগামী ২৪ ডিসেম্বর লন্ডন থেকে রওনা হবেন তিনি। ফ্লাইটটি ২৫ ডিসেম্বর বেলা ১১টা ৫৫ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে।

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬
প্রকাশের তারিখ : ২০ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন