নজরবিডি প্রতিবেদক :
রোববার (২১ ডিসেম্বর ২০২৫) তিনি সংশ্লিষ্ট থানা নির্বাচন কমিশনারের কার্যালয়ে উপস্থিত হয়ে আনুষ্ঠানিকভাবে মনোনয়ন ফরম সংগ্রহ করেন।
আলহাজ্ব মুহাম্মাদ আনোয়ার হোসেন ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর উত্তরের সিনিয়র সহ-সভাপতি। তিনি একজন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক হিসেবেও পরিচিত।
মনোনয়ন ফরম সংগ্রহকালে উপস্থিত ছিলেন ঢাকা-১৮ আসন কমিটির সদস্য মুফতি আব্দুল কুদ্দুস রশীদি, মিজানুর রহমান, গাজী সালাহউদ্দিন, আবু সিয়াম, মুস্তাফিজুর রহমানসহ থানা, ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের নেতৃবৃন্দ এবং সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের দায়িত্বশীলরা।
এ সময় আলহাজ্ব মুহাম্মাদ আনোয়ার হোসেন বলেন,
“ঢাকা-১৮ আসনের সাধারণ মানুষের ন্যায়সঙ্গত অধিকার প্রতিষ্ঠা, দুর্নীতিমুক্ত সমাজ গঠন এবং ইসলামী মূল্যবোধভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে আমি নির্বাচন করতে আগ্রহী হয়েছি। জনগণের দোয়া, সমর্থন ও ভালোবাসা পেলে সংসদে গিয়ে মানুষের মৌলিক অধিকার, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের পক্ষে সোচ্চার ভূমিকা পালন করব।”
তিনি আরও বলেন,
“ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনো ক্ষমতার রাজনীতি করে না; বরং জনকল্যাণের রাজনীতি করে। ইনসাফভিত্তিক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য।”
মনোনয়ন ফরম সংগ্রহকে কেন্দ্র করে স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২১ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন