ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৫ ডিসেম্বর সকাল ১১টা ৫৫ মিনিটে তারেক রহমান ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন। বিমানবন্দর থেকে তিনি পূর্বাচল এক্সপ্রেসওয়ে (৩০০ ফিট সড়ক) হয়ে এভারকেয়ার হাসপাতাল অতিক্রম করে গুলশানে অবস্থিত নিজ বাসভবনে যাবেন।
এ উপলক্ষে বিমানবন্দর থেকে গুলশান পর্যন্ত সড়কে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতি প্রত্যাশিত হওয়ায় সুষ্ঠু ট্রাফিক ব্যবস্থাপনা ও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দিষ্ট সময়ে পূর্বাচল এক্সপ্রেসওয়ে পরিহারের অনুরোধ..
ডিএমপি জানায়, ২৫ ডিসেম্বর ভোর ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত
মহাখালী থেকে আব্দুল্লাহপুর,কুড়িল থেকে মণ্ডল পর্যন্ত পূর্বাচল এক্সপ্রেসওয়ে ব্যবহার না করে বিকল্প সড়ক ব্যবহারের জন্য অনুরোধ করা হচ্ছে।
বিকল্প সড়কসমূহ:
(ক) আব্দুল্লাহপুর–কামারপাড়া–ধউর ব্রিজ–পঞ্চবটি–মিরপুর বেড়িবাঁধ হয়ে গাবতলী।
(খ) উত্তরা ও মিরপুরবাসীদের জন্য:
হাউজ বিল্ডিং–জমজম টাওয়ার–১২ নম্বর সেক্টর খালপাড়–মেট্রোরেল উত্তরা উত্তর স্টেশন–উত্তরা সেন্টার স্টেশন–মিরপুর ডিওএইচএস।
এছাড়া উত্তরা সেন্টার স্টেশন–১৮ নম্বর সেক্টর–পঞ্চবটি–মিরপুর বেড়িবাঁধ।
(গ) গুলশান, বাড্ডা ও প্রগতি স্মরণী এলাকার যাত্রীরা কাকলী ও কামাল আতাতুর্ক সড়কের পরিবর্তে গুলশান-১/পুলিশ প্লাজা–আমতলী–মহাখালী সড়ক ব্যবহার করবেন।
(ঘ) মহাখালী বাস টার্মিনাল থেকে ময়মনসিংহ ও টাঙ্গাইলগামী যানবাহন মিরপুর–গাবতলী রোড ব্যবহার করবেন।
(ঙ) কাঞ্চনব্রীজ থেকে আগত যানবাহন এক্সপ্রেসওয়ের মঙ্গল সংযোগস্থল থেকে বামে ঘুরে বসুন্ধরা আবাসিক এলাকা (এম ব্লক, স্বদেশ প্রোপার্টির পাশের সড়ক) হয়ে মাদানী এভিনিউ ব্যবহার করতে পারবেন।
(চ) তেজগাঁও ও মিরপুর এলাকা থেকে যানবাহন মিরপুর ডিওএইচএস হয়ে মেট্রোরেলের নিচের সড়ক ব্যবহার করে উত্তরা যেতে পারবেন।
(ছ) যাত্রীরা বিকল্প হিসেবে ঢাকা–জয়দেবপুর রুটের ট্রেন ব্যবহার করতে পারবেন।
গুরুত্বপূর্ণ নির্দেশনা:

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন