২৮ ডিসেম্বর ২০২৫, নজরবিডি।
রোববার (২৮ ডিসেম্বর) বিকেলে আসন্ন জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে খুলনা-১ আসনের নির্বাচনী কার্যক্রম পরিচালনা শীর্ষক এক কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।
মন্টু বলেন, "গত দেড় যুগে খুলনাসহ সারা দেশের মানুষ ভোট দেওয়ার সুযোগ পায়নি। এবার সেই সুযোগ এসেছে, তবে সামনে কঠিন অগ্নিপরীক্ষা।"
দেশবিরোধী ষড়যন্ত্র স্পষ্ট হয়েছে উল্লেখ করে তিনি বলেন, স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে বিএনপি আপসহীন। সব ষড়যন্ত্র রুখে দিয়ে মানুষের ভোট ও ভাতের অধিকার নিশ্চিত করতে হবে।
আধুনিক বাংলাদেশ গড়তে তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, "ব্যক্তির চেয়ে দল বড়, দলের চেয়ে দেশ বড়। আমাদের স্লোগান হওয়া উচিত—সবার আগে বাংলাদেশ।"
ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উদ্ধৃতি দিয়ে তিনি নেতা-কর্মীদের সতর্ক করে বলেন, এবারের নির্বাচন অত্যন্ত কঠিন হবে। তাই ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে প্রতিটি স্তরের নেতা-কর্মীকে স্বতঃস্ফূর্তভাবে মাঠে থাকতে হবে।
জেলা বিএনপির সদস্য সুলতান মাহমুদ-এর সভাপতিত্বে ও মো. এজাজুর রহমান শামীমের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির যুগ্ম-আহ্বায়ক শেখ মো. তৈয়েবুর রহমান।
অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন বিএনপি নেতা ফারুক হোসেন খন্দকার, বীর মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান জিকু, কামরুল ইসলাম, সাইফুর রহমান, আশিকুজ্জামান আশিকসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৮ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন