২৯ ডিসেম্বর ২০২৫, নজরবিডি।
এর আগে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য, ৯০ বছর বয়সী মুশফিকুর রহমানকে এই আসনে মনোনয়ন দেওয়া হয়েছিল। তবে তাঁর মনোনয়ন ঘোষণার পর থেকেই কসবা ও আখাউড়া উপজেলা বিএনপি এবং অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা ক্ষোভে ফেটে পড়েন। স্থানীয় নেতা-কর্মীদের তীব্র আপত্তি ও দাবির মুখে শেষ পর্যন্ত প্রার্থী পরিবর্তনের সিদ্ধান্ত নেয় দলের হাইকমান্ড।
রোববার (২৮ ডিসেম্বর) বিএনপি মহাসচিবের স্বাক্ষর করা চূড়ান্ত মনোনয়নপত্র কবির আহমেদ ভুঁইয়ার হাতে তুলে দেওয়া হয়। তৃণমূলের নেতা-কর্মীদের কাছে তিনি একজন ‘নির্যাতিত ও ত্যাগী’ নেতা হিসেবে পরিচিত।
কবির আহমেদ ভুঁইয়া বিগত সময়ে গুমের শিকার হয়েছিলেন এবং সে সময় আওয়ামী লীগের সন্ত্রাসীদের দ্বারা অমানুষিক নির্যাতনের শিকার হন।
জেলা বিএনপির রাজনীতিতে তাঁর শক্তিশালী অবস্থান রয়েছে। বিশেষ করে জেলার প্রতিটি উপজেলা ও ইউনিয়নে তৃণমূল পর্যায়ে সম্মেলন সম্পন্ন করতে তিনি অগ্রণী ভূমিকা পালন করেন।
কবির আহমেদ ভুঁইয়ার মনোনয়ন পাওয়ার খবরে কসবা ও আখাউড়া এলাকার নেতা-কর্মীদের মধ্যে নতুন প্রাণের সঞ্চার হয়েছে। ত্যাগী এই নেতাকে প্রার্থী করায় স্থানীয় বিএনপির সর্বস্তরের নেতা-কর্মীরা দলের হাইকমান্ডকে ধন্যবাদ জানিয়েছেন।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ২৯ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন