নজর বিডি

নড়াইল-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন মনিরুল ইসলাম

২৯ ডিসেম্বর ২০২৫, নজরবিডি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ (নড়াইল সদর একাংশ ও লোহাগড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন মো. মনিরুল ইসলাম। তিনি জেলা বিএনপির সাধারণ সম্পাদক। এ আসনে দলীয় মনোনয়ন পেয়েছিলেন মো. মনিরুল ইসলাম তবে তার মনোনয়ন বাতিল করে আসনটিতে ড.ফরিদুজ্জামান ফরহাদকে মনোনয়ন দেয় দলটি। বিএনপিতে যোগদান করেই ড.ফরিদুজ্জামান ফরহাদ নড়াইল-২ আসনে ধানের শীষের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন। যার ফলে দলীয় মনোনয়ন না পেয়ে আলোচিত নড়াইল-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন মো.মনিরুল ইসলাম। আজ সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে মনোনয়ন দাখিলের শেষ দিনে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল সালাম এর নিকট মনোনয়নপত্র জমা দেন তিনি। প্রসঙ্গত, মো. মনিরুল ইসলামের মনোনয়ন পুনর্বহালের দাবিতে গত রবিবার (২৮ ডিসেম্বর) শহরের মালিবাগ মোড়ে মানববন্ধন এর আগে শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় নড়াইল শহরে মশাল মিছিল করে মনিরুল ইসলামের সমর্থক ও নেতা-কর্মীরা। এদিকে একই দাবিতে গত শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল থেকে চার দিন ধরে নড়াইল জেলা শিল্পকলা একাডেমির সামনে কেন্দ্রীয় শহীদ মিনারে চত্বরে বিএনপি নেতাকর্মীদের আমরণ অনশন কর্মসূচি পালিত হয়। এদিকে সোমবার দুপুরে নড়াইল-১ আসনে বিএনপির দলীয় মনোনয়নপত্র দাখিল করেছেন জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর ও আলম, নড়াইল-২ আসনে ফরিদুজ্জামান ফরহাদ। এছাড়া জেলা জামায়াতের আমীর মাওলানা আতাউর রহমান বাচ্চু নড়াইল-২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া ইসলামি আন্দোলন বাংলাদেশ এর মাওলানা তাজুল ইসলাম মনোনয়পত্র জমা দিয়েছেন।#

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

নড়াইল-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিলেন মনিরুল ইসলাম

প্রকাশের তারিখ : ২৯ ডিসেম্বর ২০২৫

featured Image
২৯ ডিসেম্বর ২০২৫, নজরবিডি। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নড়াইল-২ (নড়াইল সদর একাংশ ও লোহাগড়া) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন মো. মনিরুল ইসলাম। তিনি জেলা বিএনপির সাধারণ সম্পাদক। এ আসনে দলীয় মনোনয়ন পেয়েছিলেন মো. মনিরুল ইসলাম তবে তার মনোনয়ন বাতিল করে আসনটিতে ড.ফরিদুজ্জামান ফরহাদকে মনোনয়ন দেয় দলটি। বিএনপিতে যোগদান করেই ড.ফরিদুজ্জামান ফরহাদ নড়াইল-২ আসনে ধানের শীষের চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন। যার ফলে দলীয় মনোনয়ন না পেয়ে আলোচিত নড়াইল-২ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন মো.মনিরুল ইসলাম। আজ সোমবার (২৯ ডিসেম্বর) বিকেলে মনোনয়ন দাখিলের শেষ দিনে জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল সালাম এর নিকট মনোনয়নপত্র জমা দেন তিনি। প্রসঙ্গত, মো. মনিরুল ইসলামের মনোনয়ন পুনর্বহালের দাবিতে গত রবিবার (২৮ ডিসেম্বর) শহরের মালিবাগ মোড়ে মানববন্ধন এর আগে শনিবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় নড়াইল শহরে মশাল মিছিল করে মনিরুল ইসলামের সমর্থক ও নেতা-কর্মীরা। এদিকে একই দাবিতে গত শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল থেকে চার দিন ধরে নড়াইল জেলা শিল্পকলা একাডেমির সামনে কেন্দ্রীয় শহীদ মিনারে চত্বরে বিএনপি নেতাকর্মীদের আমরণ অনশন কর্মসূচি পালিত হয়। এদিকে সোমবার দুপুরে নড়াইল-১ আসনে বিএনপির দলীয় মনোনয়নপত্র দাখিল করেছেন জেলা বিএনপির সভাপতি বিশ্বাস জাহাঙ্গীর ও আলম, নড়াইল-২ আসনে ফরিদুজ্জামান ফরহাদ। এছাড়া জেলা জামায়াতের আমীর মাওলানা আতাউর রহমান বাচ্চু নড়াইল-২ আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া ইসলামি আন্দোলন বাংলাদেশ এর মাওলানা তাজুল ইসলাম মনোনয়পত্র জমা দিয়েছেন।#

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত