নড়াইল-১ আসনটি গঠিত হয়েছে কালিয়া উপজেলা, একটি পৌরসভা এবং সদর উপজেলার কলোড়া, বিছালী, সিঙ্গাশোলপুর, শেখহাটী ও ভদ্রবিলা ইউনিয়ন নিয়ে। এ আসনে ১৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন— বিএনপি মনোনীত প্রার্থী বিশ্বাস জাহাঙ্গীর আলম, জামায়াতে ইসলামীর ওবায়দুল্লাহ কায়সার, ইসলামী আন্দোলনের মাওলানা আব্দুল আজিজ, জাতীয় পার্টির মো. মিল্টন মোল্যা, স্বতন্ত্র প্রার্থী সাকিব আল হাসান, লেফটেন্যান্ট কর্নেল (অব.) মো. সাজ্জাদ হোসেন, এস এম সাজ্জাদ হোসেন, আ. রহমান, আসজাদুর রহমান মিঠু, উজ্জল মোল্যা, মাহফুজা বেগম, গাজী মাহবুয়াস রহমান ইমরান, বিএম নাগিব হোসেন, সুকেশ সাহা আনন্দ এবং গাজী খালেদ আশরাফ।
অন্যদিকে লোহাগড়া উপজেলা এবং সদর উপজেলার দুটি পৌরসভা ও ২১টি ইউনিয়ন নিয়ে গঠিত নড়াইল-২ আসনে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন— বিএনপি মনোনীত প্রার্থী ড. ফরিদুজ্জামান ফরহাদ, জামায়াতে ইসলামীর আতাউর রহমান বাচ্চু, ইসলামী আন্দোলনের অধ্যক্ষ মাওলানা তাজুল ইসলাম, জাতীয় পার্টির খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ, খেলাফত মজলিসের মাওলানা আব্দুল হান্নান সরদার, গণ অধিকার পরিষদের লায়ন নূর ইসলাম, স্বতন্ত্র প্রার্থী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মনিরুল ইসলাম, ফরিদা ইয়াসমিন ও সোয়েব আলী।
জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা গেছে, আগামী ৩০ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই করে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। ২০ জানুয়ারি প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন এবং ২১ জানুয়ারি প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হবে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ ডিসেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন