নজরবিডি, ৩ জানুয়ারি ২০২৬
শনিবার (৩ জানুয়ারি) নির্বাচন কমিশনের কার্যালয়ে প্রাথমিক যাচাই-বাছাই শেষে রিটার্নিং কর্মকর্তা তার প্রার্থীতা বৈধ বলে ঘোষণা করেন।
নির্বাচন কমিশনের নির্ধারিত সকল প্রক্রিয়া ও শর্ত সঠিকভাবে সম্পন্ন হওয়ায় আদিবের প্রার্থিতা নিশ্চিত হয়। এই খবর ছড়িয়ে পড়লে এনসিপি’র স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দ বিরাজ করতে দেখা যায়।

এনসিপি নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, আরিফুল ইসলাম আদিব ঢাকা-১৮ আসনের জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে একটি ইতিবাচক ও জনমুখী রাজনৈতিক ধারা প্রতিষ্ঠা করবেন।
মনোনয়ন বৈধ হওয়ার প্রতিক্রিয়ায় ঢাকা মহানগর উত্তর এনসিপির নেতা রফিকুল ইসলাম প্রিন্স বলেন,
“ইনশাআল্লাহ, ঢাকা-১৮ আসনে আমাদের প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে। তিনি উত্তরাবাসীর আশা-আকাঙ্ক্ষার প্রতীক হয়ে জনগণের ভালোবাসা নিয়ে জয় ছিনিয়ে আনবেন।”
তিনি আরও উল্লেখ করেন, আরিফুল ইসলাম আদিব এবং দলের প্রতীক ‘শাপলা কলি’ যেন প্রতিটি ঘরে ঘরে পৌঁছে যায়, সে লক্ষ্যে দলের সকল স্তরের নেতাকর্মীকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, এনসিপি আগামী দিনে একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করছে এবং নির্বাচনী লক্ষ্য অর্জনে সাধারণ মানুষের সহযোগিতা কামনা করছে।

শনিবার, ১৬ মে ২০২৬
প্রকাশের তারিখ : ০৩ জানুয়ারি ২০২৬

আপনার মতামত লিখুন