নজর বিডি
প্রকাশ : সোমবার, ০৫ জানুয়ারি ২০২৬

শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন শেখ শওকত হোসেন ফরহাদ

সাভার। ঢাকা

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা–১৯ আসনের সংসদ সদস্য প্রার্থী এ্যাডভোকেট শেখ শওকত হোসেন ফরহাদ

আজ বিকেল সাড়ে ৪টার দিকে সাভারের নবীনগরে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

এ্যাডভোকেট শেখ শওকত হোসেন ফরহাদ বলেন, তিনি গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী হিসেবে ‘ট্রাক’ প্রতীক নিয়ে ঢাকা–১৯ আসন থেকে আসন্ন সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ছাত্র অধিকার পরিষদ ঢাকা জেলা উত্তরের সভাপতি শ্রী অর্ণব কুমার শীর্ষেন্দু, যুব অধিকার পরিষদ ঢাকা জেলা উত্তরের সভাপতি গাজী রুবেল রানা, আশুলিয়া থানা গণ অধিকার পরিষদের সদস্য সচিব হালিম হোসেন, ছাত্র অধিকার পরিষদ আশুলিয়া থানার সভাপতি ইকরাম চৌধুরীসহ সাভার ও আশুলিয়া থানার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

নেতৃবৃন্দ বলেন, বীর শহীদদের আদর্শকে ধারণ করেই তারা গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচনী মাঠে কাজ করবেন।

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬

শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন শেখ শওকত হোসেন ফরহাদ

প্রকাশের তারিখ : ০৫ জানুয়ারি ২০২৬

featured Image

সাভার। ঢাকা

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা–১৯ আসনের সংসদ সদস্য প্রার্থী এ্যাডভোকেট শেখ শওকত হোসেন ফরহাদ

আজ বিকেল সাড়ে ৪টার দিকে সাভারের নবীনগরে অবস্থিত জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণের পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।

এ্যাডভোকেট শেখ শওকত হোসেন ফরহাদ বলেন, তিনি গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী হিসেবে ‘ট্রাক’ প্রতীক নিয়ে ঢাকা–১৯ আসন থেকে আসন্ন সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এ সময় তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ছাত্র অধিকার পরিষদ ঢাকা জেলা উত্তরের সভাপতি শ্রী অর্ণব কুমার শীর্ষেন্দু, যুব অধিকার পরিষদ ঢাকা জেলা উত্তরের সভাপতি গাজী রুবেল রানা, আশুলিয়া থানা গণ অধিকার পরিষদের সদস্য সচিব হালিম হোসেন, ছাত্র অধিকার পরিষদ আশুলিয়া থানার সভাপতি ইকরাম চৌধুরীসহ সাভার ও আশুলিয়া থানার বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।

নেতৃবৃন্দ বলেন, বীর শহীদদের আদর্শকে ধারণ করেই তারা গণতন্ত্র, ন্যায়বিচার ও মানুষের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাচনী মাঠে কাজ করবেন।

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত