নজর বিডি

বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন তারেক রহমান

রাজনীতির খবর 

    বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন তারেক রহমান...
বিশেষ প্রতিনিধি- মো: ছিরু মিয়া  দলের স্থায়ী কমিটির সর্বসম্মত সিদ্ধান্তের মাধ্যমে শূন্য পদে তাকে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।   শুক্রবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে দলের চেয়ারম্যান পদটি শূন্য হয়ে পড়ে। এ প্রেক্ষাপটে দলের গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটির এক জরুরি সভা আহ্বান করা হয়। সভায় উপস্থিত স্থায়ী কমিটির সদস্যরা সর্বসম্মতিক্রমে শূন্য পদে তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান হিসেবে মনোনীত ও দায়িত্ব প্রদান করেন। এর মধ্য দিয়ে দলীয় গঠনতন্ত্র অনুসারে তিনি বিএনপির চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।  

নজর/রাজধানী/ছিরু/০৯২৬

আপনার মতামত লিখুন

পরবর্তী খবর
নজর বিডি

শনিবার, ১৬ মে ২০২৬

বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব নিলেন তারেক রহমান

প্রকাশের তারিখ : ০৯ জানুয়ারি ২০২৬

featured Image

রাজনীতির খবর 

    বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন তারেক রহমান...
বিশেষ প্রতিনিধি- মো: ছিরু মিয়া  দলের স্থায়ী কমিটির সর্বসম্মত সিদ্ধান্তের মাধ্যমে শূন্য পদে তাকে বিএনপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব প্রদান করা হয়।   শুক্রবার (৯ জানুয়ারি) রাত সাড়ে ৯টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে অনুষ্ঠিত জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুজনিত কারণে দলের চেয়ারম্যান পদটি শূন্য হয়ে পড়ে। এ প্রেক্ষাপটে দলের গঠনতন্ত্র অনুযায়ী জাতীয় স্থায়ী কমিটির এক জরুরি সভা আহ্বান করা হয়। সভায় উপস্থিত স্থায়ী কমিটির সদস্যরা সর্বসম্মতিক্রমে শূন্য পদে তারেক রহমানকে বিএনপির চেয়ারম্যান হিসেবে মনোনীত ও দায়িত্ব প্রদান করেন। এর মধ্য দিয়ে দলীয় গঠনতন্ত্র অনুসারে তিনি বিএনপির চেয়ারম্যান হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন।  

নজর/রাজধানী/ছিরু/০৯২৬

নজর বিডি

উপদেষ্টা সম্পাদক: মো: ইব্রাহিম খলিল। 
সম্পাদক: মুহাম্মদ আমিনুল ইসলাম। 
লিগ্যাল এডভাইজার: মাহমুদুর রহমান সুইট- এম.কম, এল এল বি, এডভোকেট, বাংলাদেশ সুপ্রীম কোর্ট।

কপিরাইট © ২০২৬ নজর বিডি সর্বস্ব সংরক্ষিত